চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেন্টমার্টিন রক্ষার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৩ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের প্রবাল দ্বীপ সেন্টমার্টিন রক্ষায় ৯ দফা ও উচ্চ আদালতের রায় বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘এনভায়রনমেন্ট পিপল’।

বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের জেলা প্রশাসক মো: কামাল হোসেনের মাধ্যমে এ স্মারকলিপি দেয়া হয়। এসময় ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, কক্সবাজার’ উপদেষ্টা সরওয়ার আজম মানিক, এনভায়রনমেন্ট পিপল এর প্রধান নির্বাহী রাশেদুল মজিদ, রিপোর্টাস ইউনিটি কক্সবাজারের সভাপতি এইচ এম নজরুল ইসলাম, পরিবেশ কর্মী সাইফুল ইসলাম ও সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে ৯ দফা দাবির মধ্যে রয়েছে যথাক্রমে বিদ্যমান প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ-তে ৯টি পয়েন্টের নিষিদ্ধ কার্যক্রম রোধ কল্পে) ‘ইসিএ’ আইন কঠোর ভাবে প্রয়োগ করা, দ্বীপে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা, দ্বীপে পর্যটক ও পর্যটন সংশ্লিষ্ট যাবতীয় কর্মকাণ্ড এবং পর্যটকদের আচরণ নিয়ন্ত্রণ ও নির্ধারণ করা, ছেড়াদ্বীপে পর্যটক নিষিদ্ধ করা, দ্বীপ ও জাহাজের অপচনশীল বর্জ্য দ্বীপ থেকে সরিয়ে নেয়ার পাশাপাশি স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা, দ্বীপে নিরাপদ খাবার পানির উৎস্য নিশ্চিত করা, পরিবেশ ছাড়পত্র ব্যতিত হোটেল ও রির্সোট তৈরী বন্ধ করা, উচ্চ আদালতের মামলার রায় বাস্তবায়ন করা এবং স্থানীয় মানুষের জীবন-জীবিকা (দ্বীপের বাসিন্দাদের মতামতসহ), জীববৈচিত্র্য ও দ্বীপ রক্ষায় সুষ্পষ্ট নীতিমালা তৈরী করা।

এনভায়রনমেন্ট পিপল এর প্রধান নির্বাহী রাশেদুল মজিদ বলেন: দূষণের কারণে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন এখন হুমকিতে। ৯ দফা ও উচ্চ আদালতের রায় বাস্তবায়ন করা না হলে ধীরে ধীরে দ্বীপটির অস্তিত্ব বিপন্ন হবে। এখনি এ বিষয়ে আমাদের পদক্ষেপ নেয়া জরুরী।

এর আগে ২৭ ও ২৮ জানুয়ারি সংগঠনটির ৪৫ জন স্বেচ্ছাসেবী দ্বীপটিতে পরিচ্ছন্নতা অভিযান, দ্বীপের পরিবেশ রক্ষায় স্থানীয় বাসিন্দাদের সাথে সচেতনতামূলক মতবিনিময় সভা, পর্যটক ও স্থানীয়দের মধ্যে সচেতনতামূলক প্রচারপত্র বিলি, মানববন্ধন এবং দ্বীপের ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেন।

ট্যাগ: এনভায়রনমেন্ট পিপলপ্রকৃতি ও জীবন ফাউন্ডেশন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বজয়ী আকবরকে ফুলে-ফুলে বরণ করল রংপুর

পরবর্তী

রাবি শিক্ষক লাঞ্চিতের ঘটনায় মৌন মিছিল

পরবর্তী

রাবি শিক্ষক লাঞ্চিতের ঘটনায় মৌন মিছিল

রাবিতে বর্ণাঢ্য আয়োজনে বসন্ত উৎসব

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT