চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেনাবাহিনীর প্রধানকে মেরে ফেললেন কিম জং উন!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৪ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০১৬
আন্তর্জাতিক
A A

নিজের দেশের সেনাবাহিনীর প্রধানকে মেরে ফেলেছেন নর্থ কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং-উন। কোরিয়ান পিপল’স আর্মির প্রধান জেনারেল রি ইয়ং-গিলকে পৃথক রাজনৈতিক গোষ্ঠী তৈরি এবং দুর্নীতির দায়ে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয়েছে বলে সাউথ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়নহাপ নিউজের বরাত দিয়ে জানিয়েছে কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকা।

নর্থ কোরিয়ার তরফে এ বিষয়ে কিছু জানানো হয়নি ঠিকই। তবে জেনারেল রি ইয়ং-গিলকে কোনও সরকারি অনুষ্ঠানে আর দেখতে পাওয়া যাচ্ছে না।জেনারেল রি ইয়ং-গিল নর্থ কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উনের খুবই ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। কিম যেখানে যেতেন, সেখানেই তার পাশে দেখা যেত রি ইয়ং গিলকে।

কিন্তু ৭ ফেব্রুয়ারি নর্থ কোরিয়ার বিতর্কিত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপনের সময় যে সব সরকারি কর্তারা উপস্থিত ছিলেন, সেই তালিকায় রহস্যজনক ভাবে জেনারেল রি ইয়ং-গিলের নাম ছিল না। কিম-এর নেতৃত্বে ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেতারা দিন কয়েক আগে যে বৈঠকে বসেছিলেন, তাতেও রি ইয়ং-গিলকে দেখা যায়নি।

বাবা কিম জং-ইলের মৃত্যুর পর কিম জং-উন নর্থ কোরিয়ার সর্বোচ্চ নেতার পদে বসেন। তার পর থেকে দল, সরকার এবং সেনাবাহিনীতে নিজের নিরঙ্কুশ কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে উন তাঁর বাবার ঘনিষ্ঠ বেশ কিছু নেতা এবং সেনা অফিসারকে বরখাস্ত করেন। তাদের মধ্যে বেশ কয়েকজনকেই মৃত্যুদণ্ড দেওয়া হয়।

সাউথ কোরিয়ার সংবাদ সংস্থাটি আরো জানিয়েছে, ফেব্রুয়ারি মাসের গোড়াতেই জেনারেল রি ইয়ং-গিলকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আলাদা রাজনৈতিক গোষ্ঠী তৈরি করে কিম জং-উনকে ক্ষমতাচ্যুত করার চক্রান্ত করছিলেন জেনারেল রি এমনই অভিযোগ এনে রি-কে প্রথমে পদচ্যুত করা হয়। তার পর মেরে ফেলা হয়।

এর আগে ঠিক একই অভিযোগ এনে ওয়ার্কার্স পার্টির অন্যতম শীর্ষ নেতা তথা নিজের পিসেমশাইকে নৃশংস ভাবে হত্যা করেছিলেন কিম জং-উন।

বিভিন্ন সূত্র বলছে, কিম জং-উন কাউকে বিশ্বাস করতে পারছেন না। নিরাপত্তার অভাব বোধ করছেন। দেশের সেনার উপর তার নিরঙ্কুশ কর্তৃত্ব রয়েছে কি না, তা নিয়ে কিম নাকি সন্দিহান। তাই কাউকে বিন্দুমাত্র সন্দেহ হলেই, তাকে হত্যার আদেশ দিয়ে দিচ্ছেন নর্থ কোরিয়ার সর্বোচ্চ নেতা।

ট্যাগ: কিম জং উনরি ইয়ং-গিল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেনাবাহিনীর প্রধানকে মেরে ফেললেন কিম জং উন!

পরবর্তী

প্রিয় মাস ফেব্রুয়ারি

পরবর্তী

প্রিয় মাস ফেব্রুয়ারি

প্রিয় মাস ফেব্রুয়ারি

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT