চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেঞ্চুরির পর ৪ উইকেট মিরাজের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৬ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম টেস্টে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তোলার পর ৪ উইকেট ঝুলিতে পুরেছেন মেহেদী হাসান মিরাজ। তার অলরাউন্ডিং পারফরম্যান্সে প্রথম ইনিংস থেকে ১৭১ রানের বড় লিড জমিয়েছে বাংলাদেশ।

চা বিরতি পরপরই ওয়েস্ট ইন্ডিজের টেল গুটিয়ে দেয় বাংলাদেশ। সফরকারীদের প্রথম ইনিংসে সংগ্রহ ২৫৯ রান। প্রথম ইনিংসে ৪৩০ রান করে অলআউট হয়েছিল টাইগাররা।

মিরাজ আট নম্বরে নেমে ১০৩ রানের ইনিংস খেলেছিলেন। বল হাতে ২৬ ওভার হাত ঘুরিয়ে ৫৮ রানে শিকার করলেন ৪ উইকেট। সেঞ্চুরি ও পাঁচ উইকেটের ডাবলে নাম লেখানোর সুযোগ ছিল। তাইজুল শেষ উইকেটটি তুলে নিলে তা অধরা থাকে। যদিও দ্বিতীয় ইনিংসে সুযোগ থাকছে মাইলফলক ছোঁয়ার।

মিরাজের ম্যাচে তাইজুল, নাঈম ও মোস্তাফিজ নিয়েছেন ২টি করে উইকেট।

আগেরদিন পাওয়া চোটে শুক্রবার মাঠে নামতে পারেননি সাকিব আল হাসান। তাইজুল-নাঈম-মিরাজ সকালের সেশনে তুলে নেন ৩ উইকেট, দ্বিতীয় সেশনে প্রতিরোধের মুখে পড়ার পর তৃতীয় দিনে চা বিরতির আগে আগে ২ উইকেট তোলে স্বাগতিকরা। বিরতি থেকে ফিরেই সফরকারীদের গুটিয়ে দেয়।

ব্লেকউড ও জশুয়া ডি সিলভা দ্বিতীয় সেশনে উইকেটে জাঁকিয়ে বসেন। ক্লান্ত করে তোলেন টাইগার বোলারদের। দুজনে জুটিতে যোগ করেন ৯৯ রান। ডি সিলভাকে (৪২) উইকেটের পেছনে লিটনের গ্লাভসবন্দি করে জুটি ভাঙেন নাঈম।

পরের ওভারে আঘাত হানেন মিরাজ। ফিফটি করা ব্লেকউডকে দেখান সাজঘরের পথ। এবারও উইকেটের পেছনে আরেকটি দুর্দান্ত ক্যাচ নেন লিটন। ৬৮ করে ফিরতে হয় ক্যারিবীয় ব্যাটসম্যানকে।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২ উইকেটে ৭৫ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল সফরকারীরা। প্রথম বলেই সাফল্য তোলে বাংলাদেশ। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের বলে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান এনক্রুমা বোনার (১৭)। ভাঙে ৫১ রানের তৃতীয় উইকেট জুটি।

পরে বাংলাদেশের পথের কাটা হয়ে ওঠা ক্রেইগ ব্র্যাথওয়েটকে বোল্ড করে দেন নাঈম হাসান। উইন্ডিজ অধিনায়ক ১১১ বলে করেন ৭৬ রান। তার ইনিংসে চারের মার ১২টি।

চতুর্থ উইকেট জুটিও ফিফটি পেরোয়। আসে ৫৫ রান। ব্র্যাথওয়েটের সঙ্গে দারুণ খেলতে থাকা কাইল মেয়ার্স আউট হন ফিফটির আগে, দলের দেড়শর পর। ৪০ রান করে মেহেদী হাসান মিরাজের বলে হন এলবিডব্লিউ।

আগেরদিন জোড়া উইকেট শিকার করেছিলেন মোস্তাফিজুর রহমান। ২ উইকেট হারিয়ে ৭১ রানে দিন শেষ করেছিল উইন্ডিজ।

ট্যাগ: চট্টগ্রাম টেস্টতাইজুলনাঈমমিরাজলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্লান্তির মধ্যবেলার শেষ জোড়া হাসিতে

পরবর্তী

নাফ নদী থেকে ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড

পরবর্তী
কোস্টগার্ডের সদস্যরা ইয়াবা ও অস্ত্র সহ ধরা পড়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নাফ নদী থেকে ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড

দুটি নারী সিনেমা দেখার জন্য হাঁটছে, ব্যাকগ্রাউন্ডে বিজ্ঞাপন বোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

স্টার সিনেপ্লেক্সে আলোচিত হলিউড ছবি ‘মিসবিহেভিয়ার’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মুসলিম দেশগুলোকে ইরানের সর্বোচ্চ নেতা খামেনির নতুন আহ্বান

আগস্ট ৩০, ২০২৬

প্রেম মেনে নেয়নি পরিবার, সেই রাজীবের সঙ্গেই মালদ্বীপে পর্ণার বাগদান

আগস্ট ৩০, ২০২৬

বিড়ালও এবার গ্র্যাজুয়েট

আগস্ট ৩০, ২০২৬

তিন মাস মানুষ ঢোকেনি সুন্দরবনে, বদলে গেছে যে চিত্র

আগস্ট ৩০, ২০২৬

মেসিকে বুঝতে হলে গভীরভাবে বিশ্লেষণ করতে হবে

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT