চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই ব্রিটিশ মিডিয়ায় উল্টো সুর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৮ অপরাহ্ণ ০৯, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে জয় দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে হেরে যায় ইংল্যান্ড। সেই হারের পর পাশে না দাঁড়িয়ে বরং দলকে ধুয়ে দিয়েছিল ব্রিটিশ মিডিয়া। এক ম্যাচ পরই আবার উল্টো সুর তাদের। বাংলাদেশের বিপক্ষে জয়ের পর দলকে প্রশংসায় ভাসাচ্ছে ইংলিশ মিডিয়া।

শনিবার কার্ডিফে বাংলাদেশের বিপক্ষে ১০৬ রানের বিশাল জয় পায় ইংল্যান্ড।

পাকিস্তানের কাছে হারের পর সবচেয়ে ধারাল আক্রমণ করেছিল দ্য ডেইলি সান। বাংলাদেশের বিপক্ষে জয়ের পর সেই সান সাধারণ, সরল ও সহজবোধ্য শিরোনাম করেছে। তারা লিখেছে, জেসন রয়ের দেড় শতাধিক রানের ইনিংসে ভর করে বাংলাদেশের বিপক্ষে নিয়ন্ত্রিত জয় পেয়েছে ইংল্যান্ড। প্রতিবেদনের ভেতরে রয়ের সঙ্গে প্রশংসা করা হয় জফরা আর্চারের।

Banglabid

পাকিস্তানের কাছে হারের পর দ্য ইন্ডিপেন্ডেন্ট লিখেছিল ‘পেটে আগুন এবং মাথায় বরফ নিয়ে পাকিস্তান দল দর্শনীয়ভাবে ইংল্যান্ডের কাছ থেকে জয় ছিনিয়ে নিয়েছে। এই ম্যাচের সবচেয়ে বিস্ময়কর দিক ছিল, পাকিস্তান খেলেছে ইংল্যান্ডের মতো এবং ইংল্যান্ড খেলেছে পাকিস্তানের মতো। টুর্নামেন্ট ফেভারিটরা আর ফেভারিট নেই।’

রোববার সেই পত্রিকার শিরোনাম সবচেয়ে সাদামাটা। তারা শিরোনাম করেছে, ‘রয়ের সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে জয়ের ধারায় ফিরেছে ইংল্যান্ড। পত্রিকাটি ভেতরে লিখেছে, পাকিস্তানের বিপক্ষে একটি অপ্রত্যাশিত বিপত্তির পর কার্ডিফের লড়াইয়ের আগে একটি ঝুঁকি তৈরি হয়েছিল। কিন্তু রয়ের সেঞ্চুরিতে সেটা উড়ে গেছে।’

‘ইংল্যান্ডের ফিল্ডিং ছিল লজ্জাজনক। এই জঘন্যতা ছিল ভয়ঙ্কর। কারণ প্রাথমিক পর্যায়েই যদি স্বাগতিক ও টুর্নামেন্টের ফেভারিট দল এমন স্নায়ুচাপে ভোগে, তাহলে নকআউটের মতো বিগ ম্যাচে কী করবে, যেখানে স্নায়ুচাপ ধরে রাখা সবচেয়ে বেশি প্রয়োজন হবে?’ পাকিস্তান ম্যাচের পর এমন কঠিন শব্দই ব্যবহার করে দ্য টেলিগ্রাফ।

Reneta

কিন্তু সাকিব-তামিমদের বিপক্ষে জয়ের পরই সোজা পথে হেঁটেছে পত্রিকাটি। তারা লিখেছে, ‘দুশ্চিন্তা সরিয়ে বাংলাদেশের বিপক্ষে ভারসাম্য পুনরুদ্ধার করেছে ইংল্যান্ড।’

ম্যাচ শুরুর আগের আবহ তুলে ধরে টেলিগ্রাফ ভেতরে লিখেছে, ‘কার্ডিফ যেমন ঝড়ো হাওয়াপূর্ণ ও প্রাণবন্ত ছিল, ইংল্যান্ড তেমনটা ছিল না। তবে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে হেরে যে উদ্বেগের সৃষ্টি হয়েছিল, বাংলাদেশের বিপক্ষে জিতে সেটা পুনরুদ্ধার হয়েছে।’

পাকিস্তানের বিপক্ষে খুবই বাজে ফিল্ডিং করেছিল ইংল্যান্ড। মাঠের চিত্রকে ‘বিশৃঙ্খল, উড়নচণ্ডী ও দুর্বল’ এসব শব্দে তুলে ধরেছিল ব্রিটেনের সবেচেয় প্রগতিশীল পত্রিকা গার্ডিয়ান।

তারা এবার শিরোনাম করেছে, ‘আবার ঝকঝকে জেসন রয়, তাতেই বাংলাদেশকে হারাল ইংল্যান্ড।’ ভেতরে লিখেছে, জেসন রয় তীব্র ও নিদারুণ দক্ষতায় বাংলাদেশের আক্রমণকে গুঁড়িয়ে দিয়েছেন।’

দুটি সাইডস্টোরিতেও সহজ শিরোনাম করেছে গার্ডিয়ান। একটাতে লিখেছে, রয়ের সেঞ্চুরিতে সহজ জয় ইংল্যান্ডের। সৌম্য সরকারকে আউট করা জফরা আর্চারের কথা উল্লেখ করে আরেকটিতে লিখেছে, ‘সৌম্যকে আউট করে আর্চারই কার্ডিফের ক্লিনার।’

নিজেদের চতুর্থ ম্যাচে আগামী মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। আর ১৪ জুন ইংল্যান্ডের পরের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ড ক্রিকেটবিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এবার শপথ নিলেন বিএনপি’র রুমিন ফারহানা

পরবর্তী

ঈদুল ফিতরের ষষ্ঠ দিনে ‘মাই নেম ইজ জনি’

পরবর্তী

ঈদুল ফিতরের ষষ্ঠ দিনে 'মাই নেম ইজ জনি'

চল্লিশোর্ধ্ব পুরুষের ভীমরতি নিয়ে 'নটি ফর্টি'

সর্বশেষ

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ, ছবি: সংগৃহীত।

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

আগস্ট ১৯, ২০২৬
ছবি: হাম সংক্রান্ত গবেষণার ফলাফল অবহিতকরণ সভা।

হামে আক্রান্ত ৬৫ শতাংশ শিশুই অপুষ্টির শিকার

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কলকাতার অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শোক

আগস্ট ১৯, ২০২৬

অস্ত্র হাতে মহড়া: সাবেক ছাত্রদল নেতাকে ছেড়ে দেওয়ায় থানা ঘেরাও

আগস্ট ১৯, ২০২৬

আসামিদের প্যারোলে মুক্তির বিষয়ে আইন যা বলে

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT