চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুষ্ঠু নির্বাচনের জন্য প্রধানমন্ত্রীকে পদ থেকে সরতেই হবেঃ ফখরুল

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
৫:৪২ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০১৭
রাজনীতি
A A

আগামী নির্বাচনকে সুষ্ঠু করতে হলে প্রধানমন্ত্রীকে অবশ্যই তার পদ থেকে সরে যেতেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার বিকালে উত্তরার ৪ নং সেক্টরের ১৭ নং রোড বাসায় সাংবাদিকদের সঙ্গে ঈদ পরবর্তী আলোচনায় এসব কথা বলেন।

ফখরুল বলেন, এদেশের রাজনৈতিক সংস্কৃতিতে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দৃষ্টান্ত নেই। প্রধানমন্ত্রীর মতো একজন ক্ষমতাশালী ব্যক্তির পক্ষে নির্বাচনের সময় চুপ থাকা সম্ভব হবে এটি অবিশ্বাস্য। তাই আমরা বারবার বলছি নির্বাচনের আগে সংসদ ভেঙে দিতেই হবে এবং প্রধানমন্ত্রীকে সরে যেতে হবে।

তিনি বলেন, আমরা বলছি একটি নির্দলীয় সহায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। তার জন্য আলাপ আলোচনা প্রয়োজন। গণতন্ত্রের জন্য যা জরুরি। কোন সংঘাতময় পরিস্থিতি আমরা চাই না। জনগণের কল্যাণের জন্য আমাদের সংলাপে বসতে হবে। দাম্ভিকতা পরিহার করতে হবে সরকারকে।

মহাসচিব বলেন, এ দেশের মানুষ কখনো স্বৈরতন্ত্রকে গ্রহণ করেনি। দেরিতে হলেও ত্যাগ স্বীকার করে তারা গণতন্ত্র ফিরিয়ে এনেছে। দেশে হঠাৎ করে আবারও জঙ্গি ইস্যু চলে আসাকে ফখরুল দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত হিসেবে দেখছেন।

তিনি বলেন, জঙ্গি ইস্যুকে কেন টিকিয়ে রাখা হচ্ছে বুঝতে পারছি না। জঙ্গি হিসেবে যাদের ধরা হচ্ছে তাদের জবাবদিহি না করে হত্যা করে ফেলা হচ্ছে।যা কোন সমাধান নয়। এ বিষযে দ্রুত সুষ্ঠু তদন্ত দরকার।

Reneta

রোহিঙ্গা ইস্যু নিয়ে সরকারকে জাতিসংঘের সহযোগিতা চাওয়ার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, মিয়ানমারকে চাপ দিতে হবে আন্তর্জাতিকভাবে।প্রয়োজনে জাতিসংঘের সঙ্গে আলাপ করতে হবে। দ্রুত রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগামী নির্বাচনমির্জা ফখরুল ইসলাম আলমগীর
শেয়ারTweetPin

সর্বশেষ

নয়াদিল্লির যন্তর মন্তরে সমাবেশ করেছেন ‘ককরোচ জনতা পার্টি’র সমর্থকরা

জুন ৬, ২০২৬

৭ সাংবাদিককে এ্যাগ্রো ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড দিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কুমিল্লায় বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

জুন ৬, ২০২৬

সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

জুন ৬, ২০২৬

বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইন-পুশব্যাক ইস্যুতে উত্তেজনা বাড়ছেই

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT