চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুপ্তার আগ্রাসী ব্যাটিং নিয়ে যা বললেন সুলতানা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৫ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিল্ডিং করার সময় চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে শারমিন আক্তার সুপ্তাকে। ৮৯ বলে ৯৬ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা খেলোয়াড় আসতে পারেননি সংবাদ সম্মেলনে। ফিজিও আরও কিছুটা সময় বিশ্রামে থাকতে বলেছেন তাকে। হাঁটতে বারণ করেছেন। অবশ্য চোট গুরুত্বর নয়- এমনটা জানা গেছে দলীয় সূত্রে। 

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আসেন আরেক পারফর্মার সুলতানা খাতুন। ২৩ রানে ৩ উইকেট নিয়ে রেকর্ড জয়ে রেখেছেন অবদান। আইরিশ মেয়েদের মোটে ৯৮ রানে অলআউট করে দিয়ে ১৫৪ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

দুর্দান্ত ইনিংস খেলে জয়ের পথ তৈরি করে দেন সুপ্তা। পরে বোলাররা সামর্থ্য দেখিয়ে ব্যবধান বড় করেন।

Banglabid

টপঅর্ডারের অন্য ব্যাটাররা যেখানে সময় নিয়ে ধরে ধরে ব্যাটিং করেন, সেখানে সুপ্তা ছিলেন একদমই আলাদা। সাবলীল ব্যাটিংয়ে ১৪ চারের ইনিংসটি নিঃসন্দেহে থাকবে সেরার তালিকায়। ওয়ানডেতে একশর বেশি স্ট্রাইকরেটে ব্যাটিং দেখে প্রশ্ন ওঠা স্বাভাবিক অন্যদের হাল তাহলে কেন এমন!

সুলতানা মনে করেন এরচেয়ে ভালো ইনিংস খেলা সম্ভব সুপ্তার, ‘ওনাকে এত আক্রমণাত্মক দ্বিতীয়বার দেখলাম। ওয়ানডেতে আসলে দেখে দেখে খেলতে হয়। উনি যখন ব্যাটিংয়ে নেমেছেন, পরিস্থিতিটা ছিল একরকম। যখন ওপেনাররা ব্যাটিং করে নতুন বলে তখন পরিস্থিতি থাকে আরেকরকম। উনি খুব সহজেই খেলতে পেরেছেন হয়তবা আমাদের ওপেনাররা সাবলীল খেলতে পারেননি। উনি যেটা করেছেন, অনেক ভালো করেছেন।’

একশর বেশি স্ট্রাইক রেটে ওয়ানডেতে ব্যাটিং কল্পনাই করা যায় না বাংলাদেশের মেয়েদের ক্রিকেটে। সেই জায়গা থেকে সেরা ইনিংসটাই হয়ত খেলেছেন সুপ্তা। সুলতানা অবশ্য জানালেন এরচেয়ে বেশি সামর্থ্য আছে তার, ‘উনি এর থেকে ভালো করতে পারেন। আমি আশাবাদী যে সামনের ম্যাচে আরও ভালো করবেন।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৯৬বাংলাদেশ-আয়ারল্যান্ডলিড স্পোর্টসসুপ্তা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কর ফাঁকির মামলা থেকে তারেক রহমানকে অব্যাহতি

পরবর্তী

ফিটনেস টেস্টে উতরেছেন তামিম, খেলবেন এনসিএল টি-২০

পরবর্তী
তামিম ইকবাল মাঠে ব্যাটিং প্রস্তুত, বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিটনেস টেস্টে উতরেছেন তামিম, খেলবেন এনসিএল টি-২০

খালেদা জিয়া বাসায় ফিরেছেন, হাসপাতালে থেকে ছাড়া পেয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন দূতাবাস থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT