চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুপার টুইসডে: ‘থামো অথবা এগিয়ে যাও’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৮ অপরাহ্ণ ০১, মার্চ ২০১৬
আন্তর্জাতিক
A A

নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে কে কোন দলের প্রার্থী হতে যাচ্ছেন তা নির্ধারণের অংশ হিসেবে রাজ্যগুলোতে প্রাইমারি ভোট অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার যে রাজ্যগুলোতে ভোট হয়েছে সেসব রাজ্যগুলোতে রয়েছে দুই দলেরই বহু সংখ্যক ডেলিগেট, ভোটাভুটিতে নির্ধারিত হবে তারা কে কার পক্ষে যাবে।

ভোটাভুটির আংশিক ফলাফল অনুযায়ি এগিয়ে আছেন হিলারি ও ট্রাম্প। রিপাবলিকান পার্টি থেকে নির্বাচনে প্রার্থিতা করার ঘোষণা এসেছে বেশি। প্রথম দিকে প্রায় দুই ডজন ব্যক্তি প্রার্থিতার ঘোষণা দেন। তিন মাসের ব্যবধানে সেই নামের তালিকা ছোট হয়ে পাঁচজনে ঠেকেছে।

Banglabid

প্রভাবশালী বুশ পরিবারের সদস্য জেব বুশও প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। আর ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বাছাই প্রক্রিয়া শুধু হিলারি ও স্যান্ডার্সের মধ্যেই সীমিত রয়েছে।

১৯৮৮ সালে ‘সুপার টুইসডে’ প্রথা শুরু হয়। সেই থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়ায় বলা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন।

‘থামো অথবা এগিয়ে যাও’ বার্তা পাওয়া যায় এ দিনের পরে।

Reneta

এর আগে চারটি রাজ্যে প্রাইমারি ভোট হয়েছে। যেগুলোতে প্রথমটি বাদে বাকি তিনটিতেই টানা জয় পেয়েছেন ট্রাম্প। টেক্সাসে প্রথম প্রাইমারিতে রিপাবলিকান দল থেকে ট্রাম্পের চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে ছিলেন টেড ক্রুজ। কারণ ক্রুজ টেক্সাসের সিনেটর। নিউ ইয়র্কের আবাসন ব্যবসায়ী ধনকুবের ট্রাম্প এক সময় রিয়েলিটি টিভি তারকা ছিলেন।

যিনি যুক্তরাষ্ট্রের দক্ষিণে মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণ, মুসলিমদের যুক্তরাষ্ট্রে ঢুকতে না দেওয়া ও অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার কথা বলে ব্যাপকভাবে সমালোচিত হন।

ট্রাম্পের বিরুদ্ধে বিভাজনের বীজ বপন করার অভিযোগও রয়েছে। ‘সুপার টিউসডের’ আগের দিন সোমবার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের র‌্যাডফোর্ডে তা নগ্নভাবে প্রকাশ পায়। যদিও প্রাইমারিগুলোতে টানা জয় তার জনপ্রিয়তার ইঙ্গিতই দিচ্ছে।

রিপাবলিকান দল থেকে অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা হলেন: ক্রুজ, ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও, ওহাইওর গভর্নর জন কাসিচ ও অবসরপ্রাপ্ত নিউরোসার্জন বেন কারসন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের এই এগিয়ে যাওয়া রিপাবলিকান নেতাদের মধ্যেই উদ্বেগের সৃষ্টি করছে।

অনেকেই ট্রাম্পকে সমর্থন করছেন না এবং তাদের আশঙ্কা নভেম্বরের নির্বাচনে হিলারি সহজেই তাকে হারিয়ে দেবেন।

অন্যদিকে ডেমোক্রাট দল থেকে চারটি প্রাইমারির তিনটিতে জয়লাভ করেছেন হিলারি ক্লিন্টন। সুপার টিউসডে’তে কৃষ্ণাঙ্গ অধ্যুষিত দক্ষিণের ছয়টি রাজ্যে হিলারি বড় ব্যবধানে জয়লাভ করবেন বলেই ধারণা করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মার্কিন নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সুপার টুইসডে: ‘থামো অথবা এগিয়ে যাও’

পরবর্তী

‘পাকিস্তানকে হারাও, ফাইনালে যাও’

পরবর্তী

‘পাকিস্তানকে হারাও, ফাইনালে যাও’

‘পাকিস্তানকে হারাও, ফাইনালে যাও’

সর্বশেষ

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT