চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সুপারস্টারের পারিশ্রমিক হওয়া উচিত বড়জোর ১০ লাখ টাকা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০১ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

‘বাংলাদেশের চলচ্চিত্র যে সংকটাপন্ন অবস্থায় আছে, এ প্রেক্ষাপটে দেশের একজন সত্যিকার সুপারস্টারের প্রতি ছবিতে পারিশ্রমিক হওয়া উচিত সর্বোচ্চ ১০ লাখ টাকা।’-এমন মন্তব্য করলেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।

বাংলা চলচ্চিত্রে নতুন নীতিমালা প্রণয়ন প্রসঙ্গে সোমবার দুপুরে এফডিসিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রযোজক ও পরিবেশক সমিতি। সেখানে চলচ্চিত্রের সার্বিক বিষয় নিয়ে কথা বলার সময় এই মন্তব্য করেন গুলজার।

এ সময় এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, সাধারণ সম্পাদক শাসমুল আলম, ঊর্ধ্বতন সহসভাপতি পদে কামাল মো. কিবরিয়া লিপু, সহকারী সাধারণ সম্পাদক পদে আলিমুল্লাহ খোকন, কোষাধ্যক্ষ পদে মেহেদী হাসান সিদ্দিকী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইলা জাহান। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, উপ-মহাসচিব শাহীন সুমন, সাংগঠনিক সচিব কবিরুল ইসলাম রানা (অপূর্ব রানা) প্রমুখ।

চলচ্চিত্র নির্মাণে ব্যয় কমাতে কঠোর হয়েছে প্রযোজক ও পরিবেশক সমিতি। সংগঠনটির সঙ্গে পরিচালক সমিতি ও এফডিসির অন্যান্য সংগঠন একাত্মতা প্রকাশ করে।

চলচ্চিত্র নির্মাণ ব্য়য় কমানোর প্রক্রিয়ার বিষয়টি ব্যাখ্যা করে ‘কাস্টিং রিমুনারেশন’ নিয়ে কথা বলেন গুলজার। তিনি বলেন, বর্তমানে যে অবস্থা আমাদের চলচ্চিত্রের, সেদিক লক্ষ্য করলে একজন সত্যিকারের সুপারস্টারের পারিশ্রমিক হওয়া উচিত সর্বোচ্চ ১০ লাখ টাকা। আমরা অনুরোধ করবো, চলচ্চিত্রের বাজারের দিকে তাকান। এরবেশি পারিশ্রমিক আপনারা নিয়েন না।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চলচ্চিত্র নির্মাণে নতুন নীতিমালা আগামি ১ নভেম্বর থেকে কার্যকর হবে। বলা হয়, চলচ্চিত্র নির্মাণের এই নতুন নীতিমালা যদি সঠিকভাবে অনুসরণ করা হয় তবে প্রতিটি চলচ্চিত্র থেকে কমপক্ষে ২৫ লাখ টাকা ব্যয় কমে যাবে।

চলচ্চিত্র নির্মাণের এই নতুন নীতিমালা পর্যবেক্ষণ করার জন্য গঠন করা হয়েছে ১১ সদস্যের মনিটরিং কমিটি। আহ্বায়ক হিসেবে থাকছেন শামসুল আলম, এবং সদস্য সচিব বদিউল আলম খোকন। অন্যান্য সদস্যরা হলেন জায়েদ খান, আবদুল লতিফ বাচ্চু, আবু মুসা দেবু, সোহানুর রহমান সোহান, এমডি ইকবাল, আলিম উল্লাহ্‌, আসাদুজ্জামান মজনু, কবিরুল ইসলাম রানা, সুব্রুত।

ট্যাগ: খোরশেদ আলম খসরুগুলজারপরিচালক সমিতিলিড বিনোদনশিল্পী সমিতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইব্রাহিমও বলছেন, রেফারি পেনাল্টি দিতেই পারতেন

পরবর্তী

১০০ বলের ক্রিকেট: দল পাননি বাংলাদেশের কেউই

পরবর্তী

১০০ বলের ক্রিকেট: দল পাননি বাংলাদেশের কেউই

লাইফ সাপোর্টে অভিনেতা হুমায়ূন সাধু

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT