চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সুনির্দিষ্ট অভিযোগ থাকলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িতকে বিচারের আওতায় আনা হবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৯ অপরাহ্ণ ২০, জুন ২০১৬
বাংলাদেশ
A A

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের
বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ জানলে আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে অবশ্যই
দোষী ব্যক্তিকে বিচারের আওতায় আনা হবে। তবে এখন পর্যন্ত এ ধরনের
হত্যাকাণ্ডের বিষয়ে তিনি আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না। সোমবার রাজধানীর নিম্ন
আদালত পরিদর্শনে গিয়ে বার ভবনের হলরুমে মতবিনিময়সভায় একথা বলেন প্রধান
বিচারপতি।

আদালত অঙ্গনের অবস্থা জানতে হঠাৎ করেই ঢাকার মুখ্য হাকিম আদালত ও মুখ্য বিচারিক হাকিম আদালতে উপস্থিত হন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।  প্রায় ১ ঘণ্টা ঢাকার মহানগর দায়রা জজ আদালতের এজলাসে বসে বিচারকাজও পর্যবেক্ষণ করেন তিনি। বিচারিক কার্যক্রম দেখার পাশাপাশি আদালতপাড়ার খোঁজখবরও নেন প্রধান বিচারপতি।

পরে বার ভবনে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানেই হঠাৎ পরিদর্শনের উদ্দেশ্য সম্পর্কে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন প্রধান বিচারপতি।

Banglabid

প্রধান বিচারপতি বলেন, ‘আমি প্রথমেই আসছি হাজতখানায়। নারীদের হাজতখানায় চারজন নারী চারটি বাচ্চা নিয়ে আছে দেখে খুবই মর্মাহত হয়েছি। এ বাচ্চাগুলোতো অপরাধী না। হাজতখানায় অপরাধীদের সংস্পর্শে তাদের ওপর কোনো প্রভাব না পড়ুক এটা আমি চাই।’

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এখনো কোনো রেকর্ড পাইনি। পত্রিকা বা মিডিয়ার খবর দেখে আমরা বিচার করি না। যদি কোনো বিষয়ে জানতে পারি তাহলে অবশ্যই সে বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। অপরাধীরা যে-যতো বড়ই হোক কোনোক্রমেই ছাড় দেয়া হবে না। বিচারপতিরা এখন সম্পূর্ণ স্বাধীন।’

বার ভবনে মতবিনিময়ের পর মামলার জট কমাতে করণীয়সহ বিভিন্ন বিষয় নিয়ে নিম্ন আদালতের বিচারকদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের মধ্য দিয়ে শেষ হয় প্রধান বিচারপতির আকস্মিক নিম্ন আদালত পরিদর্শন কর্মসূচি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধান বিচারপতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইফতার পার্টিতে বলিউড তারকারা

পরবর্তী

জঙ্গি হামলা রুখে দিল ইরানের গোয়েন্দারা

পরবর্তী

জঙ্গি হামলা রুখে দিল ইরানের গোয়েন্দারা

কুনিও হোশি হত্যার চার্জশিট এ মাসেই

সর্বশেষ

নুসরাতের কবরে কাওয়ালি, রাহাতকে ঘিরে তীব্র বিতর্ক

আগস্ট ১৮, ২০২৬

শেষ দিনে শ্রীলঙ্কার দরকার ২৮৮, ভারতের ৬ উইকেট

আগস্ট ১৮, ২০২৬

বার্সা-আর্সেনালের টানাটানির মধ্যে আলভারেজের ভবিষ্যৎ জানিয়ে দিলেন সিমিওনে

আগস্ট ১৮, ২০২৬

‘ন্যাড়া মাথার’ নয়নতারা নিয়ে যা জানা গেল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বিএনপির স্থায়ী কমিটির চার নতুন সদস্য

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT