চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুদানে সেনা শাসনের অবসান চেয়ে বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৪ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

সেনা অভ্যুত্থানের দুই দিনের মাথায় আবারো বিক্ষোভ শুরু হয়েছে সুদানে। সেনা শাসনের বদলে বেসামরিক শাসনে ফিরে যেতে নতুন করে আন্দোলন শুরু করেছে সুদান প্রফেশনাল অ্যাসোসিয়েশন (এসপিএ)।

এসপিএ’র নেতাদের দাবি, সেনা শাসনের অধীনে থাকলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হবে না।

বিবিসি জানায়, সুদানে দীর্ঘ প্রায় ৩০ বছর ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে বৃহস্পতিবার ক্ষমতাচ্যুত করে আটক করে সেনাবাহিনী।

প্রেসিডেন্টকে আটক করে সেনাবাহিনী ঘোষণা দেয়, আগামী নির্বাচন পর্যন্ত দুই বছর সেনাবাহিনী দেশটি পরিচালনা করবে। এছাড়া আগামী তিন মাস দেশটিতে জরুরি অবস্থা জারি থাকবে বলেও ওই ঘোষণায় উল্লেখ করা হয়।

প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে হাজার হাজার বিক্ষোভকারী রাজধানী খার্তুমে সেনা সদর দপ্তরের বাইরে বিক্ষোভের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়।

অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনী দেশটির প্রতিরক্ষামন্ত্রী আওয়াদ মোহাম্মেদ আহমেদ ইবনে আউফকে প্রেসিডেন্টের স্থলাভিষিক্ত করে।

কিন্তু এর দুই দিন পরই এসপিএ রাজধানী খার্তুমে সেনা শাসনের বিরোধীতা করে বিক্ষোভ করতে থাকে। তারা সেনা শাসনের অবসান ঘটিয়ে বেসমারিক শাসনে ফিরে যাওয়ার দাবিতে বিক্ষোভ করতে থাকে। আওয়াদ মোহাম্মেদ আহমেদ ইবনে আউফ ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমর আল-বশিরের কাছের লোক।

তাদের দাবির প্রেক্ষিতে আওয়াদ মোহাম্মেদ আহমেদ ইবনে আউফকে সরানোর ব্যাপারে রাজি হয় সেনাবাহিনী। নতুন নেতা আউফ নিজে সরে গিয়ে তার জায়গায় লে. জেনারেল আবদেল ফাত্তাহ আবদেলরহমানকে বসানোর ব্যাপারে সিদ্ধান্ত নেন।

কিন্তু এই আশ্বাস বিক্ষোভকারীদের সন্তুষ্ট করতে পারেনি। তারা তাদের অবস্থান অটল রেখে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। 

‘‘নেতাদের খামখেয়ালিভাবে নেয়া সিদ্ধান্ত যা সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করে না’’ বিলোপ করার দাবি জানিয়েছে তারা। এছাড়া জনগণের বিরুদ্ধে অপরাধে জড়িত সাবেক সরকারের ব্যক্তিদের আটকের দাবি জানিয়েছে তারা।

এসব দাবি বাস্তাবায়ন না হওয়া পর্যন্ত তারা তাদের বিক্ষোভ চালিয়ে যাবে বলেও ঘোষণা দেয় এসপিএ।

এদিকে পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বিক্ষোভে বিপথগামীদের গুলিতে এ পর্যন্ত ১৬ জনের প্রাণহানি হয়েছে।

ট্যাগ: সুদানসেনা অভ্যুত্থান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতের প্রথম নিশাচর চিড়িয়াখানার বার্ষিক আয় ৩ কোটি টাকা

পরবর্তী

স্বামীকে আটকে গৃহবধূকে গণধর্ষণ, আটক ৬

পরবর্তী

স্বামীকে আটকে গৃহবধূকে গণধর্ষণ, আটক ৬

দর্শকের সামনে আসছে আরিফের ‘প্যারাডাইস নেস্ট’

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT