চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সুজন সখী’ জুটির সুস্থতা কামনায় এফডিসিতে মিলাদ মাহফিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৯ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০২১
বিনোদন
A A
এফডিসিতে মিলাদ মাহফিলে উপস্থিত শিল্পী ও কলাকুশলী. Channel i News - চ্যানেল আই নিউজ

সত্তর দশকের গ্রামীণ গল্প প্রধান সাদাকালো সিনেমা ‘সুজন সখী’। দারুণ প্রেমের এই সিনেমাটি মুক্তি পায় ১৯৭৫ সালে। যেখানে সুজন চরিত্রে অভিনয় করেন অভিনেতা ফারুক ও সখী চরিত্রে কবরী।

বাংলার কালজয়ী এই সিনেমার জনপ্রিয় এই জুটি বাস্তবে ভালো নেই। দুজনেই আছেন নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ)। একজন কিডনিসহ শারীরিক নানা জটিলতা নিয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন, এবং অন্যজন করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন।

সিনেমার এই সুজন সখী জুটির সুস্থতা কামনায় সারা দেশের ভক্ত অনুরাগীরা প্রার্থনা করছেন। শুক্রবার জুম্মার নামাজের পর চলচ্চিত্র শিল্পী সমিতিও এই তারকা জুটির সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান চ্যানেল আই অনলাইনকে জানান, ফারুক ভাই ও কবরী আপা আমাদের চলচ্চিত্রের কিংবদন্তী মানুষ। তাদের জন্য সারা বাংলাদেশের মানুষ প্রার্থনা করছেন। আমরা শিল্পী সমিতির উদ্যোগে শুক্রবার সকাল থেকে চলচ্চিত্রের ‘সুজন সখী’ জুটির সুস্থতা কামনায় এফডিসির মসজিদে কোরআন খতমের আয়োজন করেছি। জুম্মার নামাজের পর তাদের জন্য দোয়া ও মিলাদ মাহফিল সম্পন্ন হয়েছে।

ফারুক ও কবরীর সর্বশেষ অবস্থা জানিয়ে জায়েদ খান জানান, ফারুক ভাইয়ের স্ত্রীর সঙ্গে শুক্রবার দুপুরেও কথা হয়েছে। তিনি জানিয়েছেন, আগের চেয়ে বেশ উন্নতির দিকে ফারুক ভাই। শরীরের বিভিন্ন অর্গান রেসপন্স করছে। তিনি সাড়া দিচ্ছেন। চিকিৎসকরাও আশাবাদী। অন্যদিকে কবরী আপার অবস্থাও স্থিতিশীল। এখনও তাকে আইসিইউতে রাখা হয়েছে।

৫ এপ্রিল কোভিড পজিটিভ এর রিপোর্ট পাওয়ার পর রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হন কবরী। সেখানেই চলছিলো চিকিৎসা। বুধবার দিবাগত রাত থেকেই তার অবস্থার অবনতি হতে থাকে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।

অন্যদিকে গেল ৪ মার্চ নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুর যান অভিনেতা ও  ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ফারুক। ১৩ মার্চ শারীরিক অবস্থার অবনতি ঘটলে সেখানকার স্থানীয় একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পর্যবেক্ষণে রাখা হয়। এরপর তার অবস্থার আরো অবনতি হলে লাইফ সাপোর্টে নেয়া হয়।

ট্যাগ: এফডিসিকিংবদন্তীজায়েদ খাননায়কনায়িকালিড বিনোদনশিল্পী সমিতিসখীসিনেমাসুজন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের কঠোর লকডাউন

পরবর্তী

আজও ৬৩ জনের মৃত্যু

পরবর্তী
করোনাভাইরাস

আজও ৬৩ জনের মৃত্যু

প্রিয়াঙ্কা বাফটার মঞ্চে দাঁড়িয়ে, ক্যাজুয়াল পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্দান্ত সময়ে প্রিয়াঙ্কা, এবার বাফটার মঞ্চে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’, নিবন্ধনের সময় বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা চুক্তি: প্রথম বৈঠকে মিলিতে হচ্ছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আইফোন কিনতে দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগ

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, যা জানা গেল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT