চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীমান্তে অমানবিক ল্যান্ড মাইন বসাচ্ছে মিয়ানমার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৪ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০১৭
আন্তর্জাতিক, বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

তিনদিন ধরে বাংলাদেশের সঙ্গে সীমান্তের একাংশ জুড়ে মিয়ানমার সেনাবাহিনী ল্যান্ড মাইন বসাচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও সংবাদ সংস্থার খবরে জানানো হয়েছে।

বাংলাদেশের দু’টো সরকারি সূত্রের বরাতে তারা জানিয়েছে, সেনাবাহিনীর সহিংসতা থেকে পালিয়ে বাংলাদেশে চলে আসা রোহিঙ্গা মুসলিমরা যেন আর মিয়ানমারে ফিরে যেতে না পারে সেজন্যই মাইনগুলো রাখা হচ্ছে।

বিষয়টি অতি সংবেদনশীল হওয়ায় নিজেদের পরিচয় প্রকাশ করেনি সূত্রগুলো। তারা জানিয়েছে, সীমান্তের কাছে ল্যান্ড মাইন বসানোর বিরুদ্ধে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানানো হবে।

Banglabid

একটি সূত্র জানিয়েছে, সীমানা পিলারের পাশ দিয়ে কাঁটাতারের বেড়ার পাশাপাশি মিয়ানমার ল্যান্ড মাইন বসাচ্ছে। তবে দু’টি সূত্রই বলছে, সীমান্তের কাছে মাইন বসানোর তথ্য গোপন সংবাদদাতাদের কাছ থেকে প্রথম জানতে পারে বাংলাদেশ। প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য এবং মাইন বসানোর ছবিও ঢাকার কাছে রয়েছে।

‘তিন থেকে চারটি দলে বিভক্ত লোকজনকে সীমান্তের পিলারের মাঝে থাকা কাঁটাতারের বেড়ার কাছে মাটিতে কিছু পুঁততে দেখা গেছে। পরে আমাদের গ্রপ্তচররা জানায়, ওই লোকেরা সেখানে ল্যান্ড মাইন বসাচ্ছিল,’ বলে জানিয়েছে বাংলাদেশের একটি সূত্র।

যারা মাইন বসাচ্ছিল তাদের সামরিক পোশাকে থাকার ব্যাপারে কোনো তথ্য দিতে পারেনি সূত্রগুলো। তবে তারা যে রোহিঙ্গা বিদ্রোহী নয় সে ব্যাপারে অনেকটাই নিশ্চিত ছিল তারা।মিয়ানমার-রোহিঙ্গা-ল্যান্ড মাইন

বর্ডার গার্ড বাংলাদেশের কর্মকর্তা মনজুরুল হাসান খান আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান, সীমান্তে মিয়ানমার অংশে মঙ্গলবার দু’টো বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। তখন থেকেই ল্যান্ড মাইন বসানোর সন্দেহটা পাকাপোক্ত হয়।

Reneta

মনজুরুল হাসান আরও বলেন, মঙ্গলবার সীমান্ত পার হওয়ার সময় বিস্ফোরণে একটি ছেলের পা উড়ে যায়। তাকে বাংলাদেশে চিকিৎসা দেয়া হচ্ছে। একই ধরনের বিস্ফোরণে আরেকটি ছেলে আহত হয়। তারা ল্যান্ড মাইন বিস্ফোরণেই আহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার একজন রোহিঙ্গা শরণার্থী সীমান্তের ওই বিস্ফোরণস্থলের কাছে গিয়েছিলেন। সেখানে তিনি মাটিতে পুঁতে রাখা চার ইঞ্চি পরিধির একটি ধাতব চাকতির ছবি তুলে আনেন। সেখানে এরকম আরও দু’টো ডিভাইস তিনি দেখেছেন বলে জানান। মনে করা হচ্ছে ওগুলো ল্যান্ড মাইন।

সোমবার দুপুর আড়াইটায় বিস্ফোরণের ঠিক আগে ওই এলাকায় মিয়ানমার সেনাবাহিনীর সদস্যদের ঘোরাফেরা করতে দেখেছেন দু’জন রোহিঙ্গা শরণার্থী। তবে ওই ডিভাইসগুলো যে ল্যান্ড মাইন, বা মিয়ানমারের সেনা সদস্যরাই সেগুলো বসিয়েছে, সেটি নিরপেক্ষ কোনো সূত্র থেকে নিশ্চিত করা সম্ভব হয়নি।

সীমান্তের কাছে বিস্ফোরণ নিয়ে এখনো মিয়ানমারের সেনাবাহিনী কিছু বলেনি। দেশটির ক্ষমতাসীন দলের নেতা অং সান সু চি’র মুখপাত্র জাও তেও এ ব্যাপারে বলেন, বিস্ফোরণ কোথায় হয়েছে, কারা সেখানে গিয়েছিল বা কে মাইনগুলো বসিয়েছে এ প্রশ্নগুলোর ব্যাপারে নিশ্চিত হওয়া প্রয়োজন। সন্ত্রাসীরা মাইন বসায়নি এটাই বা কিভাবে নিশ্চিত হওয়া যায়!–  এমন প্রশ্ন তোলেন সু চি’র মুখপাত্র।রোহিঙ্গা-সাইবার-৭১-হ্যাক-ল্যান্ড মাইন

বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে এখনো কিছু জানানো হয়নি। সূত্রগুলো বলছে, যা কিছু হচ্ছে তার সবই মিয়ানমারের ভেতর।

সূত্রদের একজন বলেন, ‘বাংলাদেশের মাটিতে তারা কিছু করছে না। কিন্তু এর আগে আমরা কখনো সীমান্তের কাছে মিয়ানমারকে ল্যান্ড মাইন বসাতে দেখিনি।’

বিশ্বের সবচেয়ে বেশি মাইন বসানো দেশের একটি মিয়ানমার। ১৯৯৭ সালে জাতিসংঘের মাইন নিষিদ্ধকরণ চুক্তিতে যেসব দেশ সই করেনি, মিয়ানমার তার একটি।

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে সেনাবাহিনীর বহুদিন ধরে চলমান সঙ্কট সমাধানে ২০১৬ সালের আগস্টে গঠিত হয় অ্যাডভাইজরি কমিশন অন রাখাইন স্টেট। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে ওই কমিশন এক বছরের তদন্তের চূড়ান্ত প্রতিবেদন মিয়ানমারের ক্ষমতাসীন দলের প্রধান অং সান সু চির কাছে জমা দেয় চলতি বছরের ২৪ আগস্ট।

রোহিঙ্গা-মিয়ানমার-ল্যান্ড মাইন
কাঁটাতার টপকে বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গা।

৬৩ পৃষ্ঠার এই প্রতিবেদন জমা দেয়ার কয়েক ঘণ্টা পরই ২৪ আগস্ট দিবাগত রাতে ত্রিশটি পুলিশ ও সেনাচৌকিতে রহস্যজনক হামলার ঘটনা ঘটে। হামলায় নিহত হয় নিরাপত্তা বাহিনীর ১২ সদস্য। তারপরই হামলার জন্য রোহিঙ্গা ‘জঙ্গি’দের দায়ী করে জবাব হিসেবে সেনাবাহিনী পুরো অঞ্চলে হত্যাযজ্ঞ শুরু করে।

সেনাবাহিনীর ওই হামলায় এখনও পর্যন্ত ৪শ’র বেশি মারা গেছে, আর প্রাণভয়ে লাখো মানুষ সীমান্ত পেরিয়ে পাড়ি জমাচ্ছে বাংলাদেশে। নৌপথে পালিয়ে আসার পথে নৌকাডুবিতে মারা গেছে আরও অর্ধশতাধিক রোহিঙ্গা।

আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন, আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়ন না করার উদ্দেশ্যেই মিয়ানমারের সেনাবাহিনী এই হত্যাকাণ্ড শুরু করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিয়ানমাররোহিঙ্গাল্যান্ড মাইন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ট্রাম্প আমার স্ত্রী নন: পুতিন

পরবর্তী

মির্জা ফখরুলের পদত্যাগ করা উচিৎ: ওবায়দুল কাদের

পরবর্তী
ওবায়দুল কাদের।

মির্জা ফখরুলের পদত্যাগ করা উচিৎ: ওবায়দুল কাদের

জঙ্গি আস্তানায় অভিযান।

৭ ‘আত্মঘাতী’র মৃতদেহ উদ্ধার

সর্বশেষ

‘তীব্র শিল্পী সংকটে’ দেশের সিনেমা, সরব আমিন খান

আগস্ট ১৮, ২০২৬

কাকে বিয়ে করছেন অনিরুদ্ধ, কে এই কাব্য?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার’র নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মহিলা বাসে যুক্ত হচ্ছে ফ্রি ইন্টারনেট

আগস্ট ১৮, ২০২৬

হোমটেক্সের লোগো-নাম নকল, ২ শোরুমে জরিমানা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT