চট্টগ্রাম

সীতাকুণ্ডে আ. লীগ প্রার্থীর গণসংযোগে বোমা হামলা

দগ্ধ অন্তত ১০ নেতাকর্মী

সীতাকুণ্ডে আ. লীগ প্রার্থীর গণসংযোগে বোমা হামলা

ফাইল ফটো

চট্টগ্রাম-৪ আসনে (সীতাকুণ্ড) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দিদারুল আলমের গণসংযোগে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নেতাকর্মী দগ্ধ হয়েছে।

তাদের মধ্যে গুরুতর দগ্ধ ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে কে কারা এই হামলায় জড়িত, তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে সীতাকুণ্ডের মাদাম বিবির হাট এলাকায় দিদারুল আলমের নেতৃত্বে নেতাকর্মীদের গণসংযোগ করছিলেন। সেই সময় হঠাৎ করেই বোমা হামলার ঘটনা ঘটে।

হামলার সত্যতা নিশ্চিত করে দিদারুল আলম সাংবাদিকদের বলেছেন, এ হামলার জন্য বিএনপি-জামায়াত দায়ী।

বিষয়:একাদশ জাতীয় নির্বাচন নির্বাচনী সহিসংতা পেট্রোল বোমা হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…