চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেটে জামায়াত বিএনপি প্রার্থীকে সমর্থন দেবে: ফখরুল

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৮:২৩ অপরাহ্ণ ১৪, জুলাই ২০১৮
রাজনীতি
A A

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের প্রার্থী দিতে অনড় রয়েছে। তবে জামায়াতের প্রার্থীতা প্রত্যাহারে চেষ্টা চালিয়ে যাচ্ছে বিএনপি।

শনিবার ২০ দলীয় জোটের বৈঠকে এবিষয়ে বিস্তর আলোচনা হয়। জামায়াতকে বিএনপির প্রার্থীকে সমর্থন দেয়ার জন্য অনুরোধ করা হয় বিএনপির পক্ষ থেকে। দলটি আশা করছে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে জামায়াত বিএনপির প্রার্থীকেই সমর্থন করবে।

বিকালে জোটের বৈঠক শেষ করে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় সে বিষয়টি বেরিয়ে আসে।

Banglabid

সিলেট সিটি নির্বাচনের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে জামায়াতে ইসলামী ২০ দলের প্রার্থী হিসেবে আরিফুল ইসলামকে সমর্থন করবে। তারা বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করবে বলে আমরা প্রত্যাশা করি।

তিনি বলেন, আমাদের ২০ দলীয় জোটের মধ্যে কোন বিরোধ নেই। সিলেট সিটিতে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে, এটি নিয়ে ঐক্য নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটি জাতীয় নির্বাচনের কোনো প্রভাব ফেলবে না। আমরা আশা করি সিলেটে জামায়াত বিএনপি প্রার্থীকে সমর্থন দিবে। আমাদের ঐক্য অটুট থাকবে।

শনিবার বিকেলে দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলের বৈঠক শেষে এসব কথা বলেন ফখরুল।

Reneta

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলের সমন্বয়ক নজরুল ইসলাম খান বলেন, আজ জোটের বৈঠকে সিলেটে মেয়র নির্বাচনে জামায়াতের প্রার্থীর বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে এখনও তাদের প্রার্থী আছে। আমরা বসে নেই এখনও তাদের সাথে আলোচনা চলছে। জামায়াতের মোবারক হোসাইন বৈঠকে ছিলেন তার সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার নেই। তিনি আমাদের অনুরোধটি তার দলের নেতাদের অবহিত করবেন। ।

জোটের বৈঠকে জোটের শরীক জাতীয় পার্টি কাজী জাফরের মহাসচিব মোস্তফা জামাল হায়দারের স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। এছাড়া এলডিপি সভাপতি কর্নেল অলীর গাড়ি বহরে হামলার ঘটনায় প্রতিবাদ ও তীব্র নিন্দা এবং ক্ষোভ জানিয়েছে ২০ দল। জোট এসব হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। ওইসময় সেখানে দায়িত্বে থাকা পুলিশের নিশ্চুপ থাকার বিষয়ে তদন্ত করার দাবি জানিয়েছেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, জোটের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জামায়াতে ইসলামির কর্মপরিষদ সদস্য মোবারক হোসেন ভূইয়া, বিজেপি আন্দালিব রহমান পার্থ, সাম্যবাদী দলের সাঈদ আহমদ, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমদ, জাতীয় পার্টি (কাজী জাাপর) আহসান হাবীব লিঙ্কন, লেবার পার্টির একাংশের সভাপতি ড. ফরিদুজ্জামান ইরান, খেলাপত মজলিশের যুগ্ম মহাসচিব গোলাম আজগর, জমিয়ত উলা আল ইসলামের মহিউদ্দিন ইকরাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিলিড নিউজসিলেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কেবিনের প্রেসার কমে যাওয়ায় উড়োজাহাজের জরুরি অবতরণ

পরবর্তী

যে পথে ফাইনালে ফ্রান্স

পরবর্তী

যে পথে ফাইনালে ফ্রান্স

সিলেট সিটিতে শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে: নির্বাচন কমিশনার

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT