চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেটে চলচ্চিত্র উৎসব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০২ অপরাহ্ণ ১৪, মার্চ ২০১৭
বিনোদন
A A
সিলেট চলচ্চিত্র উৎসবের পোস্টার

সিলেট চলচ্চিত্র উৎসবের পোস্টার

আজ মঙ্গলবার থেকে  শুরু হচ্ছে ‘সিলেট চলচ্চিত্র উৎসব’। ইন্ডিপেন্ডেন্ট চলচ্চিত্র নির্মাণে উৎসাহ দেওয়ার জন্য সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজন করেছে এই উৎসব। চলবে ১৬ মার্চ পর্যন্ত। বেলা তিনটায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. গোলাম শাহী আলম। উদ্বোধন শেষে প্রদর্শিত হবে মোরশেদুল ইসলামের ‘অনীল বাগচির একদিন’ ছবিটি।

উৎসবে চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, মুক্তাদির ইবনে সালাম ও ইশতিয়াক জিকো বিচারক হিসেবে কাজ করছেন। এছাড়া উপদেষ্টা হিসেবে আছেন ভারতের চলচ্চিত্র বোদ্ধা প্রেমেন্দ্র মজুমদার। তিনটি বিভাগে চলচ্চিত্র জমা পড়েছে— শিশু চলচ্চিত্র নির্মাত, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও প্রামাণ্য চলচ্চিত্র।

জানা গেছে, উৎ​সবের ঘোষণা দেওয়ার পর ৬৬টি দেশের ২ হাজার ৫৫টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়ে। এর মধ্য থেকে ৭০টি স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে।

Banglabid

কলকাতার চলচ্চিত্র নির্মাতা উজ্জ্বল বসু সিলেট চলচ্চিত্র উৎসবে তার একটি ছবি জমা দিয়েছেন। ছবির নাম ‘নট আ সিসিটিভি’। এটি প্রদর্শিত হবে ১৬ মার্চ। কলকাতা থেকে মুঠোফোনে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ‘আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি, বড় একটি উৎসবে আমার চলচ্চিত্র প্রদর্শিত হবে। দুঃখের বিষয়, আমি আমার চলচ্চিত্র প্রদর্শনীর দিন উপস্থিত থাকতে পারছি না। আমি এখানে (কলকাতায়) একটি চলচ্চিত্র নির্মাণের কাজে ব্যস্ত থাকায় আসতে পারছি না। তবে খুব মিস করব এই উৎসব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চলচ্চিত্র উৎসব
শেয়ারTweetPin

সর্বশেষ

পশ্চিমবঙ্গে হোটেলে ঘুমের মধ্যে আগুন, প্রাণ গেল ৬ জনের

আগস্ট ১৭, ২০২৬

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

আগস্ট ১৭, ২০২৬

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন সিনেটরের তোপের মুখে ট্রাম্প

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা

আগস্ট ১৭, ২০২৬

বিএনপি সরকারের ৬ মাস: কোন খাতে সাফল্য আর কোথায় চ্যালেঞ্জ

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT