চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেটের প্রথম জয়ে এনামুলের ঘূর্ণিজাদু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩২ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার এনামুল হক বিজয় মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই ইনিংসে ১০ উইকেট সিলেটের জয়ের নায়ক এনামুল হক

তৃতীয় দিন শেষে ড্রয়ের পথে ছিল জাতীয় ক্রিকেট লিগের চার ম্যাচই। জয় তুলে নিতে অবিশ্বাস্য কিছু করে দেখাতে হতো। সেই কাজটাই করলেন সিলেট বিভাগের বাঁহাতি স্পিনার এনামুল হক (জুনিয়র) ও রাজশাহী বিভাগের পেসার দেলোয়ার হোসেন। ভিন্ন দুই লড়াইয়ে সিলেট ও রাজশাহীকে জয় উপহার দিয়েছেন দুই বোলার। পঞ্চম রাউন্ডের অপর দুটি ম্যাচ নিষ্প্রাণ ড্রয়ে শেষ হয়েছে।

চট্টগ্রামে প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া এনামুল দ্বিতীয় ইনিংসেও ৫ উইকেট তুলে নিয়েছেন। তাতে ঢাকা মেট্রো গুটিয়ে যায় মাত্র ১৩৩ রানে। জয়ের জন্য তাদের লক্ষ্য ছিল ৩২৪ রান। সিলেট জয় পায় ১৯০ রানের বড় ব্যবধানে। এবারের আসরে সিলেটের এটি প্রথম জয়।

দুই ইনিংসে ১০ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন এনামুল। অফস্পিনার শাহনুর রহমান নেন চার উইকেট।

Banglabid

বগুড়ায় দেলোয়ার হোসেনের পেস তাণ্ডেবে ইনিংস ও ১৩ রানের ব্যবধানে চট্টগ্রামকে হারিয়েছে রাজশাহী। ডানহাতি পেসার দেলোয়ার ৬ উইকেট তুলে নিলে চট্টগ্রামের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় ১৩০ রানে।

চট্টগ্রামের করা ২৬০ রানের জবাবে রাজশাহী তোলে ৪০৩ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১৩০-এ অলআউট হলে ইনিংস ব্যবধানে হার দেখে বন্দরনগরীর দলটি।

রাজশাহীতে রানবন্যার খুলনা-বরিশাল ম্যাচটি ড্র হয়েছে। খুলনায় রংপুর-ঢাকা বিভাগের ম্যাচটিও ড্রয়েই সমাপ্তি।

Reneta

পঞ্চম রাউন্ড শেষে প্রথম স্তরের চার দলের মধ্যে শীর্ষে আছে খুলনা বিভাগ। তাদের পয়েন্ট ১৬। দুই জয় ও তিন ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্তরের শীর্ষ দল রাজশাহী। দ্বিতীয় স্তর থেকে প্রথম স্তরে ওঠা প্রায় নিশ্চিত করে ফেলেছে পদ্মাপাড়ের দলটি।

জাতীয় লিগের ষষ্ঠ ও শেষ রাউন্ড অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের পর। বিপিএল শুরু হবে আগামী ৪ নভেম্বর, শেষ হবে ১২ ডিসেম্বর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় ক্রিকেট লিগ ২০১৭
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বঙ্গবন্ধু সেতুর ওজন স্টেশনের যন্ত্র বিকলে যাত্রীদের ভোগান্তী

পরবর্তী

ফুলকোর্ট সভায় সুপ্রিম কোর্টের বিবৃতি প্রসঙ্গ

পরবর্তী

ফুলকোর্ট সভায় সুপ্রিম কোর্টের বিবৃতি প্রসঙ্গ

তাপসী পান্নু

‘জুড়ুয়া’র পর এবার ‘মুলক’ নিয়ে ফিরলেন পান্নু

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাসের চাপায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন মাস কাদায় আটকে থাকা চার মহিষকে উদ্ধার করলেন ইউএনও

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT