চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরীয় শিশুদের একটি প্রজন্ম হারিয়ে যেতে পারে: মালালা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৫ পূর্বাহ্ণ ২৮, জানুয়ারি ২০১৬
আন্তর্জাতিক
A A

শরণার্থীদের স্কুল এবং শিক্ষকদের পেছনে যে অর্থের প্রয়োজন তার মাত্র ৩৭ শতাংশ পাওয়া যায় দাতাদের কাছ থেকে। শিশুদের শিক্ষাব্যবস্থা অব্যাহত রাখতে এবং শিক্ষার ফাঁক পূরণ করতে জরুরি ভিত্তিতে বছরে কমপক্ষে ১৪০ কোটি মার্কিন ডলার দরকার।

সম্প্রতি প্রকাশিত মালালা ফান্ডের এক প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরা হয়েছে।

যুদ্ধ-সংঘাতে ঘরছাড়া লাখ লাখ সিরিয়ান শিশুদের শিক্ষাক্ষেত্রে গুরুত্ব দেয়ার আহ্বান জানান মালালা ইউসুফজাই। পাকিস্তানে শিশুশিক্ষা এবং তাদের জন্য অর্থ সংগ্রহের বিষয়ে কাজ করছেন তিনি। এছাড়াও বর্তমানে শরণার্থী শিশুদের সমস্যা নিয়েও প্রচারণায় নিয়োজিত মালালা।

মালালা ফান্ডের প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার ঘরহারা ৪০ লাখেরও বেশি শিশুর প্রায় অর্ধেকই স্কুলে যেতে পারছে না। এই প্রজন্মটি ‘হারিয়ে যাওয়ার’ ঝুঁকিতে আছে বলে মন্তব্য করেন মালালা।

বিবিসি জানিয়েছে, সিরিয়ান শরণার্থী কিশোরীদের মধ্যে অনেকেরই কম বয়সে বিয়ে হয়ে যাচ্ছে। আবার অনেকে কৃষিকাজ বা কলকারখানায় কাজে যোগ দিচ্ছে। এই সংখ্যা দিন দিন বাড়ছেই।

মালালা সতর্ক করে বলেন, শিশুদের যে সময় থেকে ডাক্তার, শিক্ষক ও প্রকৌশলী হওয়ার পথে এগোনোর কথা ঠিক সেই সময়টাতেই এই শরণার্থী শিশুরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে।

আগামী সপ্তাহে লন্ডনে অনুষ্ঠিতব্য সিরিয়া কনফারেন্সকে সামনে রেখেই প্রতিবেদনটি প্রকাশ করেছে মালালা ফান্ড।

সিরিয়ান শরণার্থী শিশুরা যে এলাকায় আছে যেনো সেই এলাকার স্কুলে পরবর্তী শিক্ষাবর্ষ থেকে লেখাপড়া শুরু করতে পারে সে বিষয়ে ওই কনফারেন্সে দাতাদের কাছে সহায়তা চাওয়া হবে।

ট্যাগ: মালালা ইউসুফজাইশরণার্থী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রকৃতির রঙতুলিতে বর্ণিল ক্যাম্পাস

পরবর্তী

সিরীয় শিশুদের একটি প্রজন্ম হারিয়ে যেতে পারে: মালালা

পরবর্তী

টেলিভিশন ছেড়ে ইন্টারনেটে ঝুঁকছে নতুন প্রজন্ম

টেলিভিশন ছেড়ে ইন্টারনেটে ঝুঁকছে নতুন প্রজন্ম

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৫ হাজার পর্বে ‘রাঙা সকাল’, উদযাপনে তারকাদের মিলনমেলা

আগস্ট ২৯, ২০২৬

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

আগস্ট ২৯, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

আগস্ট ২৯, ২০২৬

জয়সূচক গোল করে আল নাসেরের সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো

আগস্ট ২৯, ২০২৬

নেপালে হারপা বানের তাণ্ডব, পাঁচ মাস আগের দুই সতর্কতা কেন উপেক্ষিত?

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT