চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিজ বাংলাদেশের

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
১২:০২ অপরাহ্ণ ২১, জুন ২০১৫
স্পোর্টস
A A

সফরকারি ভারতের বিরুদ্ধে ২-০ তে এগিয়ে থেকে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ। মিরপুর শেরেই বাংলা জাতীয় স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে ধোনি বাহিনীর বিরুদ্ধে ৫৪ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় তুলে নেয় মাশরাফি-মুশফিকরা।

৪৪ ওভারে বৃষ্টির হানা দিলে, ৩ ওভার কমিয়ে খেলা ৪৭ ওভারে নামিয়ে আনেন ম্যাচ রেফারি। ভারত তার প্রথম ইনিংসে সংগ্রহ করে ২০০ রান। বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ১৯৯ রান। তামিম-সৌম্য জুটি বাংলাদেশের ভালো একটি সূচনা এনে দিলেও ৩৪ রানে তামিমের বিদায়ে শংকা জাগে লাল-সবুজের ভক্তদের মনে।

তবে দ্বিতীয় উইকেট জুটিতে সৌম্য লিটন দাসকে সঙ্গে নিয়ে ৫৪ রান যোগ করলে জয়ের পালে হাওয়া লাগে বাংলাদেশের। ৮৬ রানে সৌম্য বিদায় নিলে লিটনকে সঙ্গে নিয়ে দলে হাল ধরেন মুশফিকুর রহিম। সৌম্য অক্ষর প্যাটেলের শিকার হয়ে ফেরার আগে ৪৭ বল থেকে সংগ্রহ করেন ৩৪ রান।

১২ রানের মধ্যে আবারও লিটন প্যাভিলিয়নের পথ ধরলে মুশফিকের সঙ্গি হন দেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। দু’জনে স্কোর বোর্ডে যোগ করেন ৫৬ রান। জয়ের বন্দর থেকে ৪৭ রান দূরে থাকতেই ফেরেন মুশফিক। রান আউট হয়ে ফেরার আগে মুশফিক ৩৪ বল থেকে সংগ্রহ করেন ৩১ রান।

সাকিবের সঙ্গি হন সাব্বির। দুজনে দলকে জয়ের বন্দরে পৌছে দেন। সাকিব ৫১ রানে ও সাব্বির ২২ রানে অপরাজিত থাকেন।

ভারতের পক্ষে একটি করে উইকেট নেন অশ্বিন, অক্ষরও ধাওয়াল কুলকারনি।

Reneta

এর আগে, দিনের শুরুতেই টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক মহন্দ্রে সিং ধোনি। তবে অধিনায়কের সিদ্ধান্ত ভুল প্রমাণ করে স্কোর বোর্ডে কোন রান যোগ না হতেই দ্বিতীয় বলেই ‘ম্যাজিক বয়’ মুস্তাফিজের শিকারে পরিনত হন রোহিত শর্মা।

দ্বিতীয় উইকেট জুটিতে ধাওয়ান-কোহলি দুজনে ৭৪ রান যোগ করলে বড় সংগ্রহের আশা জাগে সফরকারিদের। দলীয় ৭৪ রানে কোহলি নাসির হোসেনের শিকারে পরিনত হলে নিয়মিত বিরতিতে বিদায় নেন ধাওয়ান ও রাইডু। ধাওয়ান দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন।

পঞ্চম উইকেটে রায়না ও ধোনি ৫৩ রানে জুঁটিতে টাইগারদের সামনে বড় টার্গেট শংকা জাগায়। তবে ব্যক্তিগত ৪৭ রানে ধোনি মুস্তাফিজের শিকারে পরিনত হলে সে আশাও শেষ হয় ভারতীয়দের। এরপর নিয়মিত বিরোতিতে উইকেট পড়লে ৪৫ ওভারেই অল-আউট হয় বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং লাইন আপ।

টাইগারদের পক্ষে সর্বোচ্চ ৬ উইকেট নেন মুস্তাফিজুর রহমান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ভারত ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT