চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমার প্রচারণায় খেলার মাঠে ‘মিশন এক্সট্রিম’ টিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৩ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০২১
বিনোদন
A A
সিনেমার প্রচারণায় খেলার মাঠে ‘মিশন এক্সট্রিম’ টিমের সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’ মুক্তি উপলক্ষে প্রচারণায় ব্যস্ত পুরো টিম। সেই ধারাবাহিকতায় এবার সিনেমাটির টিম চলে গেল খেলার মাঠে!

শনিবার (২০ নভেম্বর) বাংলাদেশ-পাকিস্তান টি-২০ ম্যাচ দেখতে ‘মিশন এক্সট্রিম’ টিম ছুটে যায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিনেমাটির অন্যতম পরিচালক সানী সানোয়ারের সঙ্গে এতে অংশ নিতে দেখা যায় চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী, সুদীপ বিশ্বাস দীপ ও দীপু ইমামকে।

মাঠে দর্শক গ্যালারিতে বসে বাংলাদেশ ক্রিকেট টিমকে উৎসাহ দিতে দেখা যায় তাদের। সবার হাতে ছিল ‘মিশন এক্সট্রিম’র পোস্টার। একই সঙ্গে ধারাভাষ্যকার শামীম চৌধুরী সিনেমাটির বিস্তারিত দর্শকদের কাছে তুলে ধরেন।

এ প্রসঙ্গে সানী সানোয়ার বলেন, আমরা চেষ্টা করছি ‘মিশন এক্সট্রিম’র কথা সবার কাছে পৌঁছে দিতে। সেজন্য কিছু কৌশল নিয়ে আমরা এগোচ্ছি। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ, তাই ‘মিশন এক্সট্রিম’র প্রচারণায় এই সুযোগটি একেবারেই হাত ছাড়া করতে চাইনি।

জান্নাতুল ফেরদৌস ঐশী বলেন, আমি খুবই এক্সসাইটেড। বাংলাদেশের ম্যাচে মাঠে বসে এভাবে সিনেমার প্রচারণা করবো, এটা কখনো ভাবিনি। সত্যি বিষয়টি অন্যরকম লাগছে।

বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’ আগামী ৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে এটি বিনা কর্তনে ছাড়পত্র পায়। এরই মধ্যে শুরু হয়ে গেছে সিনেমাটির হল বুকিং। করোনা পরবর্তী সর্বোচ্চ হলে সিনেমাটি মুক্তি দেওয়ার ইচ্ছে নির্মাতাদের।

একযোগে দেশ ও দেশের বাইরে ‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্ব মুক্তি পেতে যাচ্ছে। এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির কাঙ্ক্ষিত ট্রেলার। ধুন্ধুমার অ্যাকশন ও রহস্যঘেরা আবহে শ্বাসরুদ্ধকর ট্রেলারটি দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে।

সিনেমাটি ৪ টি মহাদেশের প্রায় ৮টি দেশে বাংলাদেশের সাথে ৩ ডিসেম্বর একযোগে মুক্তির বিষয় নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। পুলিশ অ্যাকশন থ্রিলারটি সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমদ। এর কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন ‘মাসলম্যান’খ্যাত অভিনেতা আরেফিন শুভ। এছাড়াও অভিনয় করেছেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত তাসকিন রহমান, মিস ওয়ার্ল্ড বাংলাদেশের জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা ও সুমিত সেনগুপ্ত।

ক্রিকেট স্টেডিয়ামে সিনেমার প্রচারণায় দর্শকরা উপভোগ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন- রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।

কুল নিবেদিত ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘সিটিটিসি’র কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত। গল্প ও চিত্রনাট্য লিখেছেন পুলিশ সুপার সানী সানোয়ার নিজেই। সিনেমাটির সহযোগী প্রযোজক হিসেবে রয়েছে মাইম মাল্টিমিডিয়া ও ঢাকা ডিটেকটিভ ক্লাব।

ট্যাগ: আরিফিন শুভআরেফ সৈয়দইরেশ যাকেরএহসানুল রহমানজান্নাতুল ফেরদৌস ঐশীদীপু ইমামফজলুর রহমান বাবুমনোজ প্রামাণিকমাজনুন মিজানরাইসুল ইসলাম আসাদরাশেদ মামুন অপুলিড বিনোদনশতাব্দী ওয়াদুদশুভসাদিয়া নাবিলাসুদীপ বিশ্বাস দীপসুমিত সেনগুপ্ত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জানুয়ারির মধ্যে ১৫ কোটি ডোজ ভ্যাকসিন দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

পরবর্তী

ডেঙ্গুতে হাসপাতালে আরও ১৪২

পরবর্তী
ডেঙ্গু মশার লার্ভা ও আক্রান্ত রোগীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে হাসপাতালে আরও ১৪২

দুই ব্যক্তি লাল মোরগের ঝুঁটি ধরে হাসছে, নাটকীয় দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যানিমেশন টিজারে ‘লাল মোরগের ঝুঁটি’

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT