চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কারে ভূষিত অর্থমন্ত্রীসহ ৭ জন

জাকিয়া আক্তার জাকিয়া আক্তার
১:৩৮ পূর্বাহ্ণ ০৫, মার্চ ২০১৬
অন্যান্য, শিল্প সাহিত্য
A A

নবীন ও প্রবীণদের সাহিত্যিকেদের নিয়ে গত আট বছর ধরে সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় এবারের সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার ‘২০১৬’ এ অনুষ্ঠানে সাহিত্যের বিভিন্ন শাখায় সাতজন লেখককে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।

শনিবার দুপুরে চ্যানেল আই কার্যালয়ে সাহিত্যের দুটি শাখায় বিভিন্ন ক্যাটগরিতে তাদের পুরস্কৃত করা হয়। এরমধ্যে ‘খ’ শাখায় যারা প্রথম বই লিখে পুরস্কার পেয়েছেন তাদের নগদ দশ হাজার টাকা ও একটি ক্রেস্ট তুলে দেওয়া হয়। আর ‘ক’ শাখায় দীর্ঘদিন ধরে যারা উপন্যাস লিখেছেন এবং এবারের বই মেলায় যাদের বই প্রকাশিত হয়েছে তাদের মধ্যে থেকে নির্বাচিত লেখকদের হাতে তুলে দেওয়া নগদ ত্রিশ হাজার টাকা ও ক্রেস্ট।

এবারের আনন্দ আলো সাহিত্য পুরস্কার পেয়েছেন ‘ক’ শাখায় প্রবন্ধ ও স্মৃতি কথা ক্যাটাগরিতে যৌথভাবে পুরস্কার পেয়েছেন চন্দ্রাবতী প্রকাশনী থেকে ‘সোনালি দিনগুলি’ জন্য অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও জার্নিম্যান প্রকাশনী থেকে ‘ঢাকার খাল পোল ও নদীর চিত্রকর’ এর জন্য মুনতাসির মামুন।

উপন্যাস ক্যাটাগরিতে কথা প্রকাশী থেকে ‘নিঃসঙ্গতার মুখর সময়’ উপন্যাসটির জন্য সেলিনা হোসেন পুরস্কার পেয়েছেন। অন্যপ্রকাশ থেকে শিশু সাহিত্য ক্যাটিাগরিতে নির্বাচিত ১০০ ছড়া’র’ জন্য আসলাম সানি।

কবিতা ক্যাটাগরিতে যৌথভাবে সময় প্রকাশনী থেকে প্রকাশিত ‘কবিকে নিয়ে কবিতা’র জন্য পিয়াস মজিদ এবং চৈতন্য থেকে প্রকাশ হওয়া ‘শ্রীহট্টকীর্তন’এ পুরস্কার পেয়েছেন মুজিব ইরম।

এছাড়াও ‘খ’ শাখায় জীবনের প্রথম বই ক্যাটাগরিতে জান্তিক থেকে প্রকাশ হওয়া এহ্সান হাফিজ এর ‘এ ও সে ও’র জন্য পুরস্কার পেয়েছেন। প্রতিটি শাখায় পুরস্কারের প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান।

অনুষ্ঠানে বিজয়ী লেখকদের হাতে পুরস্কার তুলে দেন ইমপ্রেস টেলিফিল্ম, ও চ্যানেল আইয়ের ব্যবস্থপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সিটি ব্যাংক এন এ-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, চীফ ফিন্যান্সিয়াল অফিসার এস.এইচ. আসলাম হাবীব এবং আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান।

ট্যাগ: আনন্দ আলোচ্যানেল আই
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কারে ভূষিত অর্থমন্ত্রীসহ ৭ জন

পরবর্তী

প্রধান বিচারপতির কঠোর সমালোচনায় দুই মন্ত্রী

পরবর্তী

প্রধান বিচারপতির কঠোর সমালোচনায় দুই মন্ত্রী

প্রধান বিচারপতির কঠোর সমালোচনায় দুই মন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৫ হাজার পর্বে ‘রাঙা সকাল’, উদযাপনে তারকাদের মিলনমেলা

আগস্ট ২৯, ২০২৬

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

আগস্ট ২৯, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

আগস্ট ২৯, ২০২৬

জয়সূচক গোল করে আল নাসেরের সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো

আগস্ট ২৯, ২০২৬

নেপালে হারপা বানের তাণ্ডব, পাঁচ মাস আগের দুই সতর্কতা কেন উপেক্ষিত?

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT