চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাহসী এক তরুণ রেজাউল

পরাগ আজিম পরাগ আজিম
৫:১৩ পূর্বাহ্ণ ২৯, মে ২০১৫
বাংলাদেশ
A A

সাগরপথে পাচারের আগে অসহায় যুবকদের এনে রাখা হয় দালালদের নির্দিষ্ট করা একটি জায়গায়। সেখান থেকে তাদের তোলা হয় জেলেদের মাছ ধরার ট্রলারে। এরপর পাঠিয়ে দেয়া হয় সাগরের ভয়াল পথে। এমন এক পাচার চক্র থেকে কৌশলে বেরিয়ে আসে উখিয়ার ২০ বছরের তরুণ রেজাউল।

উখিয়া উপজেলার পিএম খালী ইউনিয়নের মাতোয়াখালী গ্রামের তরুণ রেজাউল। দালালদের খপ্পড়ে পড়ে সে ও পা বাড়িয়েছিল সাগরপথে মালয়েশিয়া যাওয়ার আশায়। ডেটলাইন ৩ নভেম্বর, ২০১৩। তার মতো উখিয়ার আরো ২০ তরুণকে ট্রলারে ওঠানোর আগে জড়ো করা হয় স্থানীয় কোর্ট বাজার এলাকায়।

দালালের কাছ থেকে কৌশলে ফিরে আসা রেজাউল চ্যানেল আইকে জানায়, বিদেশের টাকা উপার্জন করার লোভ দেখিয়ে দালালরা প্রথমে আমাদের কোর্ট বাজারে যেতে বলে। সেখানে অন্য দালালরা আমাদের গ্রহণ করে। কারো সঙ্গে কোনো কথা বলতে নিষেধ করে দেয়া আমাদের। ট্রলারের ওঠার ঠিক ৫ মিনিট আগেই আমি কৌশলে নেমে পড়ি। রেউজাউল আরও জানায়, ট্রলারে থাকা বাকি ১৯ জনের খোঁজ খবর এখনো জানা যায়নি। কারো সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না। পাচার হওয়া ১৯ জনের দেশে ফিরে না আসায় শঙ্কিত স্বজনরা।

Banglabid

যে দালালের খপ্পরে পরে ওই ভয়াল যাত্রা পাড়ি দিতে চেয়েছিলো রেজাউল সেই দালাল মিজান এখন পলাতক। তবে বাড়িতে গিয়ে পাওয়া যায় মিজানের মাকে। দালাল মিজানের পক্ষে টাকা তুলার অভিযোগ মিথ্যা বলে তিনি বলেন, আমি কখনো দালালের টাকা নিইনি। মিজান কই আছে তাও জানি না।

নিজের বুদ্ধিতে পাচারের হাত থেকে রেজাউল ফিরে এলেও সব তরুণ পারে না সাগর পথ থেকে ফিরে আসতে। এসব তরুণ-যুবকদের রক্ষায় কাজ করছে মানবপাচার প্রতিরোধ কমিটি।

কক্সবাজার মানবপাচার প্রতিরোধ কমিটির সভাপতি আবুল কাসেম বলেন,এই প্রতিরোধ কমিটির হওয়ার পর থেকে শত শত তরুণ ও যুবকদের আমরা পাচারের হাত থেকে উদ্ধার করছি। এবং সচেতন করার জন্য পরামর্শ দিচ্ছে এসব তরুণদের।

Reneta

সচেতনরা বলছেন, মানবপাচার ঘটনা থেকে শিক্ষা নেবে অন্যরা, যাতে তাদেরও পা বাড়াতে না হয় সাগর পথের অনিশ্চিত যাত্রায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারমানবপাচার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেঘনা নদীতে নৌকাডুবিতে ৭ জনের মরদেহ উদ্ধার

পরবর্তী

ভূমধ্যসাগরে ৭০০ অভিবাসী উদ্ধার

পরবর্তী

ভূমধ্যসাগরে ৭০০ অভিবাসী উদ্ধার

এক মাসের মধ্যে বাংলাদেশী শরণার্থীদের ফিরিয়ে আনার অঙ্গীকার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাসের চাপায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন মাস কাদায় আটকে থাকা চার মহিষকে উদ্ধার করলেন ইউএনও

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT