চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সালাহ বিশ্বমানের ফুটবলার নয়’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৯ অপরাহ্ণ ২৩, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি কিংবা নেইমারদের কাতারের ফুটবলার নন মোহামেদ সালাহ। লিভারপুল সেনসেশন এবং মিশরীয় ফরোয়ার্ড সম্পর্কে এমন মন্তব্য করেছেন রুশদের সাবেক ফরোয়ার্ড দিমিত্রি চেরিশেভ।

দিমিত্রি চেরিশেভের অন্য একটি পরিচয়ও রয়েছে, তিনি রাশিয়ার জার্সিতে বিশ্বকাপ মাতিয়ে চলা মিডফিল্ডার ডেনিস চেরিশেভের বাবা। সিনিয়র চেরিশেভ খেলোয়াড়ি জীবনের ইতি ঘটিয়ে কোচিংয়ে যুক্ত আছেন, সেখানেও ছুঁয়েছেন ১৫ বছরের ক্যারিয়ার।

মিশরকে ৩-১ গোলে উড়িয়ে সবার আগে নকআউট পর্ব নিশ্চিত করেছে রাশিয়া। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইনজুরি নিয়ে মাঠ ছাড়ার পর রাশিয়ার বিপক্ষেই মাঠে ফিরেছিলেন সালাহ। কিন্তু লিভারপুলের ফর্মটা মিশরের জার্সিতে টেনে আনতে পারেননি। ম্যাচ জুড়েই ছিলেন নিষ্প্রভ। একটি গোল অবশ্য পেয়েছেন, পেনাল্টি থেকে।

Banglabid

সালাহ যে রাশিয়ায় খুব একটা সুবিধা করতে পারবেন না, সেটার ইঙ্গিত আগেই দিয়ে রেখেছিলেন সিনিয়র চেরিশেভ। সালাহ অনেক ভালো মানের খেলোয়াড় মেনে নিয়েই বলেছিলেন, ‘কিন্তু সে বিশ্বমানের নয়। যে কিনা গোল্ডেন বুটের জন্য প্রতিযোগিতা করতে পারে।’

‘এ সময়ে যারা খেলছেন তাদের মধ্যে রোনালদো, মেসি, নেইমারের মধ্যে কেউ গোল্ডেন বুটের জন্য গণ্য হতে পারে। তাদের সঙ্গে সর্বোচ্চ হলে ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেনের নাম যুক্ত হবে। কিন্তু সালাহ নন!’ সিনিয়র চেরিশেভ যখন একথা বলছেন, তার আগে-পিছে ৩ গোল করে জুনিয়র চেরিশেভ এখন পর্যন্ত এবারের বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা।

সালাহ কেন তার হিসাবে নেই সেটিও বলেছেন চেরিশেভ, ‘লিভারপুল সালাহকে সঠিকভাবে ব্যবহার করতে পেরেছে। কিন্তু সে যখন মিশরের হয়ে খেলছে, বিষয়টা আলাদা।’

Reneta

গত মৌসুমে সালাহ লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলতে ভূমিকা রেখেছেন। মৌসুম জুড়ে ৪৪ গোল করেছেন। ইংলিশ প্রিমিয়ার লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডটিও করেছেন সময়টাতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮সালাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

আমন্ত্রণ পেলে বাংলাদেশ দল নিয়ে কাজের কথা চিন্তা করবেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

আগস্ট ১৭, ২০২৬

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬

গণমাধ্যমের স্বাধীনতা ক্রমেই সংকুচিত হচ্ছ: নাহিদ ইসলাম

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বদলে গেল অর্থবছরের সময়কাল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT