চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমার ‘কুবরা’ আক্ষেপ

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৪:৫৭ অপরাহ্ণ ০৫, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

কক্সবাজার থেকে: বিশ্বকাপ মাথায় রেখে দলে চলছে নানা পরীক্ষা-নিরীক্ষা। যে কারণে টি-টুয়েন্টি সিরিজের দুই ম্যাচেই একাদশে ছিলেন না টাইগ্রেস দলের সেরা স্পিনারদের একজন খাদিজাতুল কুবরা।

দলের অলরাউন্ডারদের পরখ করতে গিয়ে স্পিন আক্রমণ হয়ে পড়েছিল দুর্বল। শুক্রবার পাকিস্তান ব্যাটসম্যানদের আরেকটু চেপে ধরতে পারলে অন্যরকম কিছু হলেও হতে পারতো! কেননা স্বাগতিক দলের স্পিনের সামনে ধুঁকছিল সফরকারী দলের ব্যাটাররা।

ম্যাচ শেষে তাই আক্ষেপ ঝরল টাইগ্রেস অধিনায়ক সালমা খাতুনের কণ্ঠে, ‘কুবরাকে কোচ বসিয়ে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ম্যাচে দরকার হতে পারে সেই বিবেচনায়। আজ পেস বোলাররা মার খাচ্ছিল। স্পিনে কিন্তু ভালো বাইট পাচ্ছিলাম। এখানে স্পিন খেলা খুব কঠিন হয়ে যাচ্ছে দিনে দিনে। এমন একজন স্পিনার না থাকলে ঘাটতি তো থেকেই যায়।’

Banglabid

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের দেয়া ৮২ রানের লক্ষ্য পাকিস্তান টপকে যায় ১৮.১ ওভারে ৩ উইকেট হারিয়ে। ৩১ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ের সীমানায় নোঙর করানো সফরকারী দলের অধিনায়ক জাভেরিয়া খানও জানালেন উইকেটে রান করা সহজ না। স্পিনের সামনে তো আরও কঠিন।

দুই ম্যাচ হেরে হোয়াইটওয়াশের শঙ্কায় এখন সালমার দল। সিরিজের চতুর্থ ও শেষ টি-টুয়েন্টি শনিবার। সোমবার একমাত্র ওয়ানডে। মাঠ ভেজা থাকায় প্রথম টি-টুয়েন্টি ম্যাচটি পরিত্যক্ত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খাদিজাতুল কুবরাবাংলাদেশ-পাকিস্তান সিরিজলিড স্পোর্টসসালমা খাতুন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT