চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমানের নামে মামলা ঠুকেছেন ‘বিগ-বস’ প্রতিযোগী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৬ পূর্বাহ্ণ ০৯, অক্টোবর ২০১৭
বিনোদন
A A
বিগ-বস প্রতিযোগীর বিরুদ্ধে সালমানের নামে মামলা দায়েরের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিতর্ক যেন পিছু ছাড়ছে না জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’কে ঘিরে। কালার টিভির এই শো-টির হট সিটে বসেই সবচেয়ে বেশি সমালোচিত হতে হয়েছে বলিউড স্টার সালমান খানকে। তবে পুরনো সব বিতর্কে ঘি ঢেলে শুরু হয়েছে নতুন সঙ্কট। এবার সালমানের বিরুদ্ধে থানায় ‘এফআইআর’ করে বসলেন প্রতিযোগিতা থেকে বাদ পড়া জুবায়ের খান।

এর আগের এক পর্বে ,সালমান হঠাৎ-ই চটে গিয়েছিলেন জুবায়েরের উপর। সালমান তার বিরুদ্ধে সবার সঙ্গে খারাপ ব্যাবহার করার অভিযোগ আনেন। এছাড়াও মেয়েদেরকে নাম ধরে ডাকার অভ্যাসেরও সমালোচনা করেন সালমান। সবার সামনে জুবায়েরকে মিথ্যাবাদী হিসেবে অভিহিত করেন সালমান এবং মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের সাথে তার সম্পৃক্ততার কথা গোপন করার অভিযোগ আনেন।



জুবায়ের এসবের জন্য দুঃখ প্রকাশ করেছিলেন কিন্তু তাতেও গলেননি সালমান। বরং তার উপর ভীষণ ক্ষেপে যান তিনি। এসব কারণে জুবায়ের কম ভোট পান এবং প্রতিযোগিতা থেকে ছিটকে যান । এ নিয়ে দারুণ হতাশ হয়ে পড়েন তিনি। তাকে মেডিক্যাল ইমার্জেন্সি রুমে নিয়ে যাওয়া হলেও সালমান তাকে সম্পূর্ণ সুস্থ বলে ঘোষণা দেন। এমন মানসিক চাপ দেয়ার জন্য অন্তপ হিল পুলিশ স্টেশনে সালমানের বিরুদ্ধে কেস ফাইল করেছেন জুবায়ের। তবে ঘটনা যাই হোক, যতই বিতর্কের  কারণেই জনপ্রিয়তা বাড়ছে বিগ বসের।

এবার নিয়ে ‘বিগ বসের’ হট সিটে অষ্টমবারের মতো বসেছেন সালমান। তাই প্রত্যাশাটা অনেক বেশি। শেষমেশ সালমান বিতর্ক এড়িয়ে সামলাতে পারবেন তো সব? বলিউড লাইফ।

Banglabid

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিগ বসসালমান খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মৌনপ্রিয়র জন্য এখন মাহবুব ভাইয়ের কেমন লাগে জানি না

পরবর্তী

সর্বোচ্চ আদালতের বিচারিক কার্যক্রম দেখবেন রাশিয়ার প্রধান বিচারপতি

পরবর্তী
রাশিয়ার প্রধান বিচারপতি বিচারিক কার্যক্রম দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সর্বোচ্চ আদালতের বিচারিক কার্যক্রম দেখবেন রাশিয়ার প্রধান বিচারপতি

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দারুণ গল্প বলেন শাহরুখ: আমির খান

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT