চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমানকে আমার জন্য ছেড়ে দাও আলিয়া: ক্যাটরিনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৪ পূর্বাহ্ণ ০৩, জুন ২০১৭
বিনোদন
A A
সংবাদ সম্মেলনে আলিয়া ভাট আর ক্যাটরিনা কাইফের সঙ্গে সালমান খান

সংবাদ সম্মেলনে আলিয়া ভাট আর ক্যাটরিনা কাইফের সঙ্গে সালমান খান

প্রেমের অধ্যায়টা বেশ আগেই শেষ করে ফেলেছেন সালমান খান আর ক্যাটরিনা কাইফ। দু’জনের দুটি পথ সেই কবেই দু’দিকে বেঁকে গেছে । তবু যেন পুরনো সেই প্রেম উঁকি দিতে চায় কিছুটা ।

১৪ও ১৫ জুলাই নিউইয়র্কে বসছে ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড (আইফা)–এর ১৮তম আসর। আর এ উপলক্ষে মুম্বাইয়ে এক সংবাদ সম্মেলনে ক্যাটরিনা ও আলিয়া ভাটকে নিয়ে হাজির সালমান খান। তবে পুরো সংবাদ সম্মেলনই ছিল বেশ সরস আর মজার। সবাই বেশ মজা করে উত্তর দিচ্ছিলেন সাংবাদিকদের প্রশ্নগুলোর। আর চারদিকে পড়ছিল হাসির রোল!

হঠাৎ আলিয়াকে সংবাদিকদের প্রশ্ন, সালমান খানের সঙ্গে জুটি বেঁধে ছবি করছেন কবে? আর আলিয়ার সরল উত্তর, সালমান যখন চাইবেন তখনই এটা সম্ভব হবে।
অন্যদিকে ক্যাটরিনা লাজুক হেসে বললেন, সালমানকে আমার জন্য ছেড়ে দাও আলিয়া। তোমার তো বরুন রয়েছেই।

সালমানও কম যাননি! বললেন, আলিয়ার সঙ্গে তিনি গুলশান কুমারের সেই ‘পাপা দ্য গ্রেট’ ছবিটি আবার রিমেক করতে চান। সামলান আর আলিয়ার বয়সের যে বিস্তর ব্যাবধান!

সাংবাদিকদের আরেকটা প্রশ্নের জবাব দিলেন বেশ মজা করেই। যে কোনো পারফর্মেন্সের আগে আপনি কোন দুটি বিষয় খেয়াল রাখেন। উত্তরে সালমান বলেন, আমার নিঃশ্বাস আর জিপার।

তবে সংবাদ সম্মেলনের শেষটা হল ‘হ্যাপি বার্থ ডে গান গেয়ে। ১৬ জুলাই ক্যাটরিনা কাইফের জন্মদিন। তখন তিনি থাকবেন নিউইয়র্কে। সংবাদিকরা তো আর ক্যাটকে উইশ করার সুযোগ পাবেন না! তাই মাস খানেক আগেই সেটা করে ফেললেন সবাই মিলে। ডেকান ক্রনিকল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইফাআলিয়া ভাটক্যাটরিনা কাইফসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতিসংঘ শান্তিরক্ষা মানবতার প্রতি নৈতিক দায়িত্ব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মে ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে মাটি কাটার দ্বন্দ্বে বিএনপি নেতা খুন, সড়ক অবরোধ

মে ২১, ২০২৬

সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল

মে ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২ মাসের মধ্যে চাকরি না পেলে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে ভারতীয় প্রযুক্তিবিদদের

মে ২১, ২০২৬
প্রতিকি ছবি

কুমিল্লায় হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১০

মে ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT