চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সার্চ কমিটিতে আসা নামগুলো প্রকাশ হবে ওয়েবসাইটে

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
৫:৪২ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A
সার্চ কমিটিতে আসা নামগুলো প্রকাশের জন্য আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে যতগুলো নাম প্রস্তাব আসবে সেগুলো ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সার্চ কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

নির্বাচন কমিশন গঠনে মতামত নিতে বিশিষ্ট নাগরিকের সঙ্গে তৃতীয় বৈঠকের শুরুতে তিনি একথা জানান।

তিনি আরও জানিয়েছেন, বিএনপিসহ যে সকল রাজনৈতিক দল এখনো নাম প্রস্তাব করেনি, তারা আগামীকাল বিকেল ৫টার মধ্যে নাম দিতে পারবেন। বাংলাদেশের সরকারী প্রেস বিজ্ঞপ্তি সার্টিফিকেট প্রকাশের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

Banglabid

রোববার বিকেল চারটার পর সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে তৃতীয় বৈঠক শুরু হয়। বৈঠকে বিশিষ্ট নাগরিকদের পক্ষ থেকে উপস্থিত আছেন-বিশিষ্ট শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের গোলাম কুদ্দুছ, লে. কর্নেল (অব.) সাজ্জাদ আলী জহির, সাবেক অ্যাডিশনাল আইজিপি নুরুল আলম, গীতিকার ও সুরকার গাজী মাজহারুল আনোয়ার, বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, অধ্যাপক ড. আইনুন নিশাত, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ, প্রজন্ম৭১-এর আসিফ মুনির, ডা. নুজহাত চৌধুরী, অধ্যাপক মুনতাসীর মামুন, লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবির, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ।

এর আগে গতকাল গণমাধ্যম ব্যক্তিত্বসহ বিশিষ্টজনদের সাথে দুটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিশিষ্ট নাগরিকদের কয়েকজন সাংবাদিকদের বলেন, সৎ-সাহসী ও নিরপেক্ষ ব্যক্তিদের নাম প্রস্তাব করতে সার্চ কমিটির প্রতি আহবান করা হয়েছে। সেই সাথে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের রাখার প্রস্তাব দেয়া হয়েছে। এছাড়া নারী, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিদের প্রতিনিধিকে রাখার প্রস্তাব দেয়া হয়েছে। কোনো দলীয় সরকারের অধীনে সুবিধাপ্রাপ্ত ব্যক্তি যেন নির্বাচন কমিশনে স্থান না পান, সেই সুপারিশও সার্চ কমিটির কাছে করেছেন কেউ কেউ। এছাড়া সার্চ কমিটির কাছে যে সব নাম প্রস্তাব এসেছে এবং সার্চ কমিটি নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে যাদের নাম প্রস্তাব করবেন, সেসব নাম প্রকাশের আহবান জানিয়েছেন বৈঠকে উপস্থিত অনেকেই। আর বিএনপিসহ যে রাজনৈতিক দলগুলো নাম প্রস্তাব করেনি তাদের সঙ্গেও আলোচনা করতে সার্চ কমিটিকে বলেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

সার্চ কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে অনুষ্ঠিত আজকের বৈঠকে উপস্থিত আছেন সার্চ কমিটির সদস্য হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন এবং লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

Reneta

এর আগে সার্চ কমিটির সদস্যদের নিজেদের মধ্যে হওয়া দ্বিতীয় বৈঠকের পর গত ৮ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছিলেন সুশীল সমাজ, গণমাধ্যম ব্যক্তিত্ব ও নির্বাচন বিশেষজ্ঞ এমন ৬০ জনের সাথে বসে তাদের অভিমত নেবে এই কমিটি। সে ধারাবাহিকতায় আজ এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

সার্চ কমিটির প্রথম বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেছিলেন, ‘ইসি গঠনের ক্ষেত্রে নিবন্ধিত রাজনৈতিক দলের কাছে নাম চাওয়া হবে এবং তারা পছন্দের নাম প্রস্তাব করতে পারবেন। এছাড়া ব্যক্তিগত ভাবে কেউ চাইলে নাম প্রস্তাব করতে পারবেন। সে অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আওয়ামী লীগসহ ২৪টি রাজনৈতিক দল ও ৬টি পেশাজীবী সংগঠন নাম জমা দিয়েছে। এছাড়া ব্যক্তি পর্যায়েও নাম প্রস্তাব এসেছে সার্চ কমিটির কাছে। তবে বিএনপিসহ ১৫টি নিবন্ধিত রাজনৈতিক দল নাম জমা দেয়নি।

গত ৫ ফ্রেব্রুয়ারি ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন- ২০২২’ অনুযায়ী সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এই সার্চ কমিটি নির্বাচন কমিশনের প্রতিটি পদের জন্য দুটি করে মোট ১০টি নাম সুপারিশ করবে। এরপর রাষ্ট্রপতি সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চার কমিশনারের নাম চূড়ান্ত করবেন। এদিকে আগামী ১৪ ফেব্রুয়ারি কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ শেষ হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্বাচন কমিশনসার্চ কমিটি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দিনাজপুর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে

পরবর্তী

ভ্যালেন্টাইনের জন্য ৭ কেজি ওজন কমিয়েছেন মুশফিক ফারহান

পরবর্তী
বাংলাদেশি যুবক হাসিমুখে, ক্যাম্পাসে, স্কুলে বা কলেজে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভ্যালেন্টাইনের জন্য ৭ কেজি ওজন কমিয়েছেন মুশফিক ফারহান

বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল অ্যান্ড কলেজ জেদ্দা, সৌদি আরবের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এইচএসসিতে জেদ্দা বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজে শতভাগ পাশ

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT