চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সারোয়ার-তামিম গ্রুপের দাওয়াতী ও সামরিক শাখায় ছিল তারা’

রুমন রেজা রুমন রেজা
৭:৫৩ অপরাহ্ণ ২২, আগস্ট ২০১৭
অপরাধ
A A
দুই ব্যক্তি গ্রুপের সঙ্গে দাঁড়িয়ে আছেন, নিরাপত্তা কর্মীরা আশেপাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জের গ্রেফতারকৃত তিনজন নব্য জেএমবি’র সারোয়ার-তামিম গ্রুপের দাওয়াতী ও সামরিক শাখায় নিয়োজিত ছিল বলে জানিয়েছে র‌্যাব।

মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলাকায় র‌্যাব -১১ প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কমান্ডিং অফিসার (সিও) লে: কর্নেল কামরুল হাসান সাংবাদিকদের এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন- আবদুর রহমান ওরুফে রুবেল, সৈয়দ রায়হানুল আহসান ওরফে নাফিস এবং ইমাম হোসেন ওরফে রফিক।

Banglabid

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে র‌্যাব একটি পিস্তল, গুলি, বিপুল পরিমাণ জঙ্গিবাদী বই ও লিফলেট উদ্ধার করেছে।

র‌্যাব সিও বলেন: গ্রেপ্তারকৃতরা সরোয়ার-তামিম গ্রুপের সক্রিয় সদস্য ছিল।জেএমবির সংগঠনিক কার্যক্রম এবং নাশকতা কর্মকান্ডের সাথে তারা দীর্ঘদিন ধরে জড়িত রয়েছে। দীর্ঘ এগারো বছর যাবত জেএমবি’র সাথে জড়িত থাকলেও ২০১৬ সাল থেকে তারা নব্য জেএমবি’র সারোয়ার-তামিম গ্রুপের দাওয়াতী ও সামরিক শাখায় কাজ করে আসছে।

‘‘নব্য জেএমবি’র সদস্যরা নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও বন্দর উপজেলায় পৃথকভাবে গোপন বৈঠক করছিল। ওই বৈঠককালে তাদেরকে গ্রেপ্তার করা হয়’’

Reneta

তিনি আরো বলেন: গ্রেফতারকৃত ঢাকার কেরানীগঞ্জের আবদুর রহমান ২০১৩ সাল থেকে জেএমবি’র সুরা সদস্য ইমরান আহমেদের গার্মেন্টসে চাকুরী করতেন। ময়মনসিংহের সৈয়দ রায়হানুল আহসান ঢাকার উদয়ন হাই স্কুলের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ছিলেন।

“এছাড়া চাঁদপুরের ইমাম হোসেন একটি বেসরকারী বিশ্বদ্যিালয় থেকে ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ স্নাতক পাশ করে জেএমবির সাথে সম্পৃক্ত হয়।”

সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে রূপগঞ্জ ও বন্দর থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবি’র সারোয়ার-তামিম গ্রুপের তিন সদস্যকে গ্রেফতার করে র‌্যাব-১১।

 

 

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফখরুল-মওদুদ এখন প্রধান বিচারপতির মুখপাত্র: ওবায়দুল কাদের

পরবর্তী

আদালতের পর্যবেক্ষণ: র‌্যাবের ভাবমূর্তি নষ্ট হওয়ার কারণ নেই 

পরবর্তী

আদালতের পর্যবেক্ষণ: র‌্যাবের ভাবমূর্তি নষ্ট হওয়ার কারণ নেই 

ফাইল ছবি

ষোড়শ সংশোধনী: সরকারকে যে পরামর্শ দিলেন মওদুদ

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT