চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারা দেশের লেভেল ক্রসিং সুরক্ষায় হাইকোর্টের রুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩২ অপরাহ্ণ ২৮, জুলাই ২০১৯
- সেমি লিড, আদালত
A A

দুর্ঘটনা রোধে সারা দেশের রেল আর সড়কের সংযোগস্থল বা লেভেল ক্রসিং সুরক্ষায় রুল জারি করেছেন হাইকোর্ট।

সম্প্রতি লেভেল ক্রসিংয়ে ট্রেনের থাক্কায় মাইক্রোবাসের ১১ জন আরোহী নিহতের ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে করা রিটের শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ রোববার এ বিষয়ে রুল জারি করেন।

আদালত তার রুলে, সারা দেশের লেভেল ক্রসিংয়ের সীমানা চিহ্নিত করে লোহার প্রতিবন্ধকসহ গেইট তৈরি এবং গেইট ম্যান নিয়োগের কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চান।

Banglabid

এছাড়াও বর্তমানে অননুমোদিত থাকা লেভেল ক্রসিংগুলো আইনানুসারে কেন পুনঃনির্মাণ করা হবে না এবং রেলওেয়ের অনুমোদন ছাড়া আর কোনো লেভেল ক্রসিং নির্মাণ না করার কেন নির্দেশ দেওয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়।

আগামী চার সপ্তাহের মধ্যে রেলওয়ে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, রেলওয়ের মহাপরিচালক ও এলজিইডির প্রধান প্রকৌশলীকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আজ শুনানিতে রিটের পক্ষের আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব আদালতকে বলেন: রেল দুর্ঘটনায় যত প্রাণহানি হয় তার অন্যতম প্রধান কারণ অরক্ষিত লেভেল ক্রসিং। কখনো বাসের সঙ্গে, কখনো মাইক্রোবাসের সঙ্গে বা অন্য কোন যানবাহনের সঙ্গে ট্রেনের সংঘর্ষেই প্রাণহানিগুলো ঘটছে।

Reneta

এই আইনজীবী শুনানিতে আরো বলেন: দেশে বৈধ লেভেল ক্রসিং ১ হাজার ৪১২টি। আর অবৈধ লেভেল ক্রসিং ১ হাজার ৮৫টি। সরকারের বিভিন্ন সংস্থা এসব অবৈধ লেভেল ক্রসিং তৈরিতে জড়িত। যার মধ্যে সবচেয়ে বেশি অবৈধ লেভেল ক্রসিং এলজিইডি ও ইউনিয়ন পরিষদের রাস্তায়।

শুনানিতে ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব একাধিক তথ্যসূত্র উল্লেখ করে বলেন: এ বছরের ১৫ জুলাই পর্যন্ত রেলে ১০৩ টি দুর্ঘটনায় ১২২ জন নিহত হয়েছেন এবং ২৯৬ জন আহত হয়েছে।

শুনানি শেষে হাইকোর্ট সারা দেশের রেল লেভেল ক্রসিং সুরক্ষায় রুল জারি করেন। এ সময় রিটকারি আইনজীবী সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলক্রসিংয়ে ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে বর-কনেসহ নিহত ১১ জনের বিষয় ক্ষতিপূরণের আদেশ চান।

এ সময় আদালত বলেন যারা ওই ঘটনায় ভুক্তভোগী, তারা আসলে আমরা এ বিষয়ে দেখব। ক্ষতিপূরণের ব্যাপারে আমার আজ কোনো আদেশ দিব না।

গত ১৮ জুন মানবাধিকার সংগঠন ল’ এন্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষ থেকে সিরাজগঞ্জের দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১১ জনের প্রত্যেকের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে একটি রিট করা হয়।

রিটে নিহতদের পাশাপাশি আহতদের প্রত্যেকের পরিবারের জন্য ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ চাওয়া হয়। এছাড়াও নতুন করে রেলের লেভেল ক্রসিং নির্মাণ, অবৈধ লেভেল ক্রসিং বন্ধ, গেটম্যান নিয়োগ এবং ট্রেনের ছাদে যাত্রী তোলা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশনা চাওয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রুলসুরক্ষাহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের কাছে বিধ্বস্ত হারের পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সরকারের ১৮০ দিন পুর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত মত বিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী।

‘ভগ্নস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার’

আগস্ট ১৭, ২০২৬

মোজাম্মেল বাবু-শ্যামল দত্ত-ফারজানা রুপার বিষয়ে আদালতের নতুন নির্দেশনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ বিষয়ে ট্রাম্প বললেন ‘ওয়াও’

আগস্ট ১৭, ২০২৬
ল্যাপটপে প্রারম্ভিক রেনেসাঁ যুগের চিত্রশিল্পী আন্তোনেল্লো দা মেসিনার চুরি হওয়া একটি শিল্পকর্ম

উৎসবের রাতে জাদুঘরের ৯ কোটি ডলারের ৪ মাস্টারপিস চুরি

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT