চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারাদেশে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৫ অপরাহ্ণ ২২, আগস্ট ২০১৮
বাংলাদেশ
A A
ঈদের নামাজের পরে কোলাকুলি

ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। ধর্মপ্রাণ মুসলমানগণ ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ঈদের জামাত শেষে কোরবানি দিয়েছেন প্রিয় পশু।

জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয় ঈদুল আজহার প্রধান জামাত। বুধবার সকাল ৮টায় দেশের এই প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

প্রধান এই জামাতে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মন্ত্রিসভার সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, সামরিক-বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত হাইকমিশনারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করেন।

এর আগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭টায় ঈদের প্রথম জামাত হয়। এরপর সকাল ৮টা, ৯টা, ১০টা এবং বায়তুল মোকাররমে ঈদের শেষ জামাত ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হয়।

এছাড়া চ্যানেল আই জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদুল আজহার প্রথম জামাত হয়েছে। চ্যানেল আই মসজিদে সর্বশেষ ঈদ জামাত বেলা সাড়ে ১১টায়।বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়

রাষ্ট্রপতির ঈদ শুভেচ্ছা বিনিময়
ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বঙ্গভবনে মন্ত্রী, সংসদ সদস্য, কূটনীতিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করে রাষ্ট্রপতি ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে অশুভ ও অকল্যাণকে পরিহার করার আহ্বান জানিয়েছেন।

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে আসেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রথমে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিক ও উন্নয়ন সহযোগী দেশের প্রতিনিধিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়
দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করে তিনি বলেছেন, জনগণ খুশি থাকলে আবার ক্ষমতায় আসবো, না থাকলে আসবো না।

এসময় দলীয় নেতাকর্মীদের ঈদের দিনে স্লোগান না দিয়ে এলাকায় গিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার নির্দেশ দিয়েছেন তিনি।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন- গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রথমে ঈদের শুভেচ্ছা জানান দলীয় নেতা-কর্মী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা।

মঞ্চ থেকে নেমে করিডর দিয়ে ঘুরে ঘুরে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমমন্ত্রী। রাজনীতিক, ব্যবসায়ী, শিক্ষাবিদ, চিকিৎসক, সরকারি কর্মকর্তা থেকে শুরু করে সব শ্রেণীর পেশাজীবীরা ছিলেন শুভেচ্ছা বিনিময়ের কাতারে।

নোয়াখালীর কবিরহাট উপজেলার ভাটইয়া ইউনিয়নের ওটারহাট ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।নামাজ শেষে তিনি কথা বলেন আগামী নির্বাচনে বিএনপির অংশগ্রহণ বিষয়ে।

বিএনপির ঈদ উদযাপন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ঈদ উদযাপন ছিল ভিন্ন। দলের প্রধান বেগম খালেদা জিয়াকে ছাড়া এবারও ঈদ উদযাপন করতে হয়েছে নেতাকর্মীদের। 

কারাগার থেকেই দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি ঈদ-উদ-আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। চতুর্থ বারের মতো কারাগারে ঈদ করছেন। পুরানো ঢাকার নাজিমউদ্দীন রোডের পুরানো কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন তিনি।

প্রতি বছর ঈদে দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করে থাকেন। কিন্তু তিনি কারাগারে বন্দী থাকায় বিএনপির সিনিয়র নেতারা যে যার মতো করে ঈদ উদযাপন করেন।

রাজধানীতে ঈদ উদযাপন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়াপারর্সন বেগম খালেদা জিয়া কারাগারে বন্দী থাকায় অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে ঈদ পালন করতে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

ঈদের নামাজের পর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে পুস্পার্ঘ অর্পণ শেষে তিনি এ কথা বলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

জিয়াউর রহমানের মাজারে পুস্পার্ঘ শেষ করে মহাসচিব মির্জা ফখরুলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কারাগারে বন্দী দলীয় চেয়ারপার্সনের সঙ্গে সাক্ষাত এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করতে যান। তবে খালেদা জিয়ার সঙ্গে তাদের দেখা করতে দেয়া হয়নি বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল।

রাজধানীর মতো দেশের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে ঈদ উল আজহা। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। রাজনৈতিক নেতৃবৃন্দ তৃনমূল নেত্রীবৃন্দের সঙ্গে ঈদ উদযাপনে ছুটে যান নিজ নিজ এলাকায়।

ট্যাগ: সেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নির্ধারিত দামের চেয়েও কম দামে চামড়া বিক্রি

পরবর্তী

মুক্তির ৫০ বছর পর ছোটপর্দায় ‘ময়নামতি’

পরবর্তী

মুক্তির ৫০ বছর পর ছোটপর্দায় 'ময়নামতি'

খালেদা

খালেদার কাছে বাড়ির খাবার নিতে দেওয়া হয়নি: অভিযোগ স্বজনদের

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT