চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সামনের দলবদলে নেইমারের জন্য ছুটবে না বার্সা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৮ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

গ্রীষ্মকালীন দলবদলে নেইমারকে পাওয়া হয়নি বার্সেলোনার। ধারণা করা হচ্ছিল শীতকালীন দলবদলে তাকে পেতে নতুন করে ঝাঁপাবে স্প্যানিশ জায়ান্টরা। কিন্তু ক্লাবটির সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউ স্পষ্ট করে দিয়েছেন, পরের দলবদল মৌসুমে বার্সার কোনো ধরনের পরিকল্পনাতেই নেই ব্রাজিলিয়ান তারকার নাম।

মোদ্দা কথা, জানুয়ারির দলবদলে পিএসজির ফরোয়ার্ডের পেছনে একরতি সময়ও ব্যয় করতে নারাজ ন্যু ক্যাম্পের কর্তারা।

সদ্য শেষ হওয়া গ্রীষ্মকালীন দলবদলে একাই বাজার গরম করে রেখেছিলেন নেইমার। পিএসজি ছেড়ে তার সাবেক ক্লাব বার্সাতে ফিরে যাওয়ার গুঞ্জন নিয়ে সরব ছিল ইউরোপিয়ান সংবাদ মাধ্যমগুলো। বার্সা তার সর্বোচ্চ চেষ্টা দিয়েছে, কিন্তু পিএসজির চাহিদার সঙ্গে পেরে ওঠেনি। কয়েকদফা দাম হাঁকানোর পর ব্যর্থ হয়েছে বার্সার ‘মিশন নেইমার’!

Banglabid

এ দফায় ব্যর্থ হওয়ায় আলোচনা ছিল আসছে শীতকালীন দলবদলে নতুন উদ্যমে নেইমারকে ফেরানোর লড়াইয়ে নামবে বার্সা। কিন্তু বার্তেমেউ জানিয়ে দিলেন, সাবেক তারকাকে চলতি মৌসুমের মাঝামাঝি ঘরে ফেরানোর ব্যাপারে কোনো ভাবনা নেই তাদের।

‘আমাদের জানুয়ারির পরিকল্পনায় নেইমারের নাম নেই। পিএসজির চাহিদার সঙ্গে বার্সা পেরে ওঠেনি। আর নেইমারের বিনিময়ে বার্সা কোনো খেলোয়াড়কে প্রস্তাব করেনি। নেইমারকে পাওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টাটাই দিয়েছিলাম।’

নেইমারকে ফেরানোর ব্যাপারে চাপ ছিল অধিনায়ক লিওনেল মেসিসহ অন্য সিনিয়র খেলোয়াড়দের পক্ষ থেকে- এমন খবর ভেসেছে গণমাধ্যমে। সাবেক সতীর্থকে দলে না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছেন ওই খেলোয়াড়রা, এমন শিরোনামও দেখা গেছে ইউরোপিয়ান সংবাদ মাধ্যমগুলোতে।

Reneta

বার্তেমেউ সরাসরিই অস্বীকার করেছেন এ বিষয়গুলো, ‘নেইমারকে দলে ফেরানোর ব্যাপারে মেসি আমাদের কিছুই বলেনি, এটা কল্পকাহিনী। আর খেলোয়াড়রাও এই ব্যাপারে কোনো চাপ দেয়নি।’

বার্তেমেউ মুখ খুলেছেন মেসির চুক্তির ব্যাপারেও। বার্সা সভাপতি স্বীকার করেছেন এই মৌসুম শেষে কোনপ্রকার ট্রান্সফার ফী ছাড়াই দল ছাড়ার অধিকার থাকছে ক্লাব ইতিহাসে সেরা ফুটবলারটির।

‘মেসির সঙ্গে আমাদের চুক্তি ২০২১ সাল পর্যন্ত। এই চুক্তিতেই আছে মৌসুম শেষ হলে নিজের মর্জিমত ক্লাব ছাড়তে পারবে সে। নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেয়ার অধিকার সে অর্জন করে নিয়েছে। জাভি, ইনিয়েস্তা, পুয়োলদের জন্যও একই চুক্তি ছিল। তবে আমার কোনো সন্দেহ নেই যে সে অনেকদিন আমাদের সঙ্গে থাকবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারবার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গাদের কাছে সিমকার্ড বিক্রিতে সতর্কতা, শীঘ্রই অভিযান

পরবর্তী

১৩ সেপ্টেম্বর ১৬ প্রেক্ষাগৃহে ‘মায়াবতী’

পরবর্তী

১৩ সেপ্টেম্বর ১৬ প্রেক্ষাগৃহে ‘মায়াবতী’

বিদায় বললেন টানা দুই ‘ট্রেবলজয়ী’ নায়ক

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ভারতে হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণ, ৩ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

৬১ বছরের আমির এবার পর্দায় হাজির হবেন ২৫ বছরের যুবকের চরিত্রে!

আগস্ট ২৪, ২০২৬

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হচ্ছেন নন-এমপিও শিক্ষকরা

আগস্ট ২৪, ২০২৬

নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT