চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাব্বির হত্যা ধামাচাপায় ঘুষের মামলা চলবে

মাজহারুল হক মান্না মাজহারুল হক মান্না
৪:৪০ পূর্বাহ্ণ ১৬, মার্চ ২০১৬
অন্যান্য, আদালত
A A

বসুন্ধরা গ্রুপের পরিচালক সাব্বির হত্যার ঘটনা আড়াল করতে ঘুষ গ্রহণের অভিযোগে করা মামলা বাতিল চেয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ৪ জনের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

আদালত রায়ে বলেছেন, মামলার কার্যক্রম চলবে বিচারিক আদালতে। তবে শর্ত সাপেক্ষে তারেক রহমানসহ এই মামলার অন্য আসামীদের জামিন বহাল থাকবে।

২০০৬ সালে সাব্বির হত্যার ঘটনায় মামলা হয়। এই ঘটনা আড়াল করতে ২১ কোটি টাকার ঘুষ নেওয়ার অভিযোগে ২০০৭ সালে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। পরে তার সঙ্গে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার পর একই বছর তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন বিচারিক আদালত।

Banglabid

ওই সময়ে তারেক রহমানসহ ৪ জনের মামলা বাতিল চেয়ে আবেদন করলে হাইকোর্ট ওই মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন। প্রায় ৯ বছর পর রুলের শুনানি শেষে রায় দেন হাইকোর্ট। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, রুলটি খারিজ করে দেওয়ার ফলে নিম্ন আদালতে মামলা চলতে আইনগত কোনো বাধা নেই। আদালত এও বলেছেন ওনারা জামিনে থাকবেন যদি কেউ জামিনের মিস ইউজ করে ট্রায়াল কোর্টে একটা বিবাদী থাকবে জামিন কেটে দেওয়ার। তিনি আরো বলেন, কী হবে না হবে সেটা বিচারিক আদালত দেখবে। সাক্ষ্য প্রামাণের ভিত্তিতে বিচার চলবে।

হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় ঘোষণার পর নিজেদের অবস্থান জানান তারেক রহমানের আইনজীবী। তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন বলেন, দুদকের যে অভিযোগ আছে তাতে তারেক রহমান ব্যক্তিগতভাবে টাকা লেনদেন করেছেন এমন কিছু বলা নেই। আমরা মনেকরি এ মামলা চলতে পারে না। আমরা তারেক রহমানের সাথে কথা বলবো, যদি তিনি নির্দেশ দেন তবে এ রায়ের বিরুদ্ধে আপিল করবো।

তত্ত্বাবধায়ক সরকারের সময়ে রাজনৈতিক উদ্দেশ্যে তারেক রহমানের বিরুদ্ধে ওই মামলা করা হয়েছে বলে দাবি করেন তার আইনজীবীরা।

Reneta

২০০৬ সালের ৪ জুলাই বসুন্ধরা গ্রুপের পরিচালক সাব্বির খুন হলে একটি হত্যা মামলা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তারেক রহমানসাব্বির হত্যা মামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সরাসরি দেখুন বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

পরবর্তী

সাব্বির হত্যা ধামাচাপায় ঘুষের মামলা চলবে

পরবর্তী

ইতিহাস গড়ে জিততে হবে টাইগারদের

ইতিহাস গড়ে জিততে হবে টাইগারদের

সর্বশেষ

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: ডুলি

আগস্ট ১৯, ২০২৬

বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

আগস্ট ১৯, ২০২৬

কোটির বেশি দর্শক দেখেছেন ‘অজ্ঞাতনামা’, বলেছেন ‘মাস্টারপিস’

আগস্ট ১৯, ২০২৬
হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য প্রস্তুতকৃত শয্যা ও ওষুধ. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ভর্তি বাড়ছে, আরও ২ জনের মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মন্ত্রিসভায় যুক্ত হতে পারে নতুন মুখ, যাদের নাম আলোচনায়

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT