চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাব্বির ঝড়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৩ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বাজে সময় কাটিয়ে শুক্রবার কুমিল্লার হয়ে রানে ফিরেছেন তামিম ইকবাল। একদিন পর তার পথে হাঁটলেন সাব্বির রহমান। ৭, ০, ১২, ৬, ২০ ও ১১; বিপিএলের চলতি আসরে প্রথম ছয় ম্যাচ মিলে করেছিলেন ৫৫ রান। শনিবার রংপুর রাইডার্সের বিপক্ষে ওই মোট রান ছাড়িয়ে গেলেন সাব্বির। তার ৮৫ ও পুরানের ঝড়ে ভর করে গেইল-ডি’ভিলিয়ার্সদের সামনে ১৯৫ রানের টার্গেট দিয়েছে সিলেট সিক্সার্স।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার নির্ধারিত ওভারে ৪ উইকেটে ১৯৪ রান করে ওয়ার্নারের দল। টস হেরে ব্যাট করতে নেমে এদিনও ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন আগের ম্যাচে ৭০ করা লিটন দাস। কিন্তু মাশরাফীর বুদ্ধির কাছে হেরে যান। রংপুর অধিনায়ককে আগের বলে ফ্লিক করে দারুণ এক ছক্কা মারেন লিটন। পরের বলটাও একটু মারার মতো করে দেন মাশরাফী। কিন্তু পেসটা অনেক কমিয়ে। তাতেই বোকা বনে যান লিটন। ভাসিয়ে খেলতে গিয়ে ত্রিশগজেই ধরা পড়েন ফরহাদ রেজার হাতে। ৮ বলে একটি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারিতে ১১ রান তার।

ওয়ানডাউনে নেমেই উইকেটের চারদিকে শট খেলা শুরু করেন আফিফ হোসেন ধ্রুব। তার প্রতিটি শটের পরই দলের কোচ ওয়াকার ইউনুসের হাততালি দেয়া দেখাচ্ছিল জায়ান্ট স্ক্রিন। সেই সুখের সময়টা বেশিক্ষণ স্থায়ী হয়নি রাইলি রুশোর কারণে। সাউথ আফ্রিকান তারকার সরাসরি থ্রোতে রানআউট হন ১১ বলে ১৯ রান করা আফিফ।

Banglabid

এবারের বিপিএলে নিজের শেষ ম্যাচে ভালো করতে পারেননি সিলেট অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এই ম্যাচ শেষে রাতেই দেশে ফিরবেন। আগের ম্যাচে অপরাজিত ৬১ রানের ইনিংস খেলা অজি ওপেনার এদিন করেছেন ২১। অ্যালেক্স হেলসের হাতে ক্যাচ দিয়ে হয়েছেন মাশরাফীর দ্বিতীয় শিকার।

লিটন, আফিফ ও ওয়ার্নার ফিরলেও তখন সেট সাব্বির। একাকাধেঁ দলকে টেনে তোলেন। দারুণ খেলে ঝড়ো ফিফটি তুলে নেন। এ হার্ডহিটার মাত্র ৩৪ বলে ২ চারের বিপরীতে ৪ ছক্কায় পঞ্চাশ স্পর্শ করেন। চতুর্থ উইকেট জুটিতে নিকোলাস পুরানের সঙ্গে ৮২ রান তোলেন। পরে ৫১ বলে ৮৫ রান করে শফিউল ইসলামের বলে রুশোর হাতে ধরা পড়েন। সাব্বিরের ইনিংসে ছয়টি ছক্কার সঙ্গে ছিল পাঁচটি চারের মার।

একপ্রান্তে সাব্বিরকে ব্যাট চালাতে দেখে বসে থাকেননি পুরানাও। কাছাকাছি গিয়ে তিন রানের জন্য হাফসেঞ্চুরি তুলতে পারেননি ক্যারিবীয় অলরাউন্ডার। চারটি চার ও তিন ছক্কায় ২৭ বলে ৪৭ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টসসাব্বির রহমান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চীনা নববর্ষ উদযাপন করলো ঢাকার দর্শক

পরবর্তী

ফোর্বস ম্যাগাজিনে বাংলাদেশি তরুণ আবিষ্কারকের নাম

পরবর্তী
সানি-ফোর্বস ম্যাগাজিন

ফোর্বস ম্যাগাজিনে বাংলাদেশি তরুণ আবিষ্কারকের নাম

স্মার্ট

দেশের প্রথম স্মার্ট দুগ্ধ খামার কোথায়?

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT