চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাব্বিরের না পারার দিনে ‘বাজপাখি’ মিরাজ

মুহাম্মদ মেহেদী হাসান মুহাম্মদ মেহেদী হাসান
১১:৪৮ পূর্বাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

ভারতীয় ব্যাটসম্যানরা যেনো নিখুঁত কারিগর। বাইশগজে অভিজ্ঞতা আর দক্ষতার মিশেলে প্রথমদিন থেকেই ভয়ঙ্কর হয়ে উঠেছেন। তবে তারাও তো রক্ত-মাংসেরই মানুষ! একটু আধটু ভুলও করছেন। বেশিরভাগ সুযোগই অবশ্য কাজে লাগাতে পারছেন না বাংলাদেশের ফিল্ডাররা। শুক্রবার সকালেই যেমন সাব্বির রহমানের দুর্দান্ত একটি প্রচেষ্টা আলোর মুখ দেখেনি। ব্যাটসম্যান ছিলেন রাহানে। পরে তাকেই ফিরতে হলো মেহেদী হাসান মিরাজের ‘বাজপাখি’ হয়ে ওঠা এক ক্যাচে!

প্রথমদিনের শেষ বিকেলে জুটি বেঁধে অবিচ্ছিন্ন ছিলেন বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানে। শুক্রবার সেটাকে দুইশর ওপারে টেনে নিয়েছেন। তাদের বিচ্ছিন্ন করার একটি সুযোগ এসেছিল দিনের খেলার ১১তম ওভারে। সেটি কাজে লাগানো যায়নি।

মিডলঅর্ডার ব্যাটসম্যান রাহানে তখন ৬২ রানে ছিলেন। কামরুল ইসলাম রাব্বির বলে কাট করতে যেয়ে বাতাসে বল ভাসিয়েছিলেন। পয়েন্ট বরাবর বাউন্ডারির কাছে ফিল্ডিংয়ে সাব্বির। ক্যাচটা তালুতে নিতে চেষ্টার কোনো ঘাটতিও ছিল না তার। অনেকটা দৌড়ে যেয়ে বাতাসে গা ভাসিয়ে বল পর্যন্ত পোঁছেছিলেন। বলে হাতও ছুঁইয়েছিলেন। কিন্তু ঠিকভাবে তালুতে জমাতে পারেননি। সাব্বিরের উড়ন্ত শরীর মাটি স্পর্শ করার সময় হাতছাড়া হয়ে যায় বল। বেঁচে যান রাহানে।

Banglabid

তখন মনে হচ্ছিল সেঞ্চুরির দিকেই এগোচ্ছেন রাহানে। শেষপর্যন্ত ৮২ রানে থামতে হয়েছে তাইজুল ইসলামের বলে। যাতে সমান কীর্তিত্ব থাকল বাজপাখি হয়ে ওঠা মিরাজের। শর্টকাভারে শূন্যে শরীর ভাসিয়ে দুর্দান্ত ক্ষীপ্রতার এক ক্যাচে ভারত সহ-অধিনায়ককে সাজঘরের পথ দেখিয়েছেন মিরাজ।

এটা যেনো মিরাজের শাপমোচনও! বৃহস্পতিবার সহজ রান আউটের একটি সুযোগ নষ্ট করে সমালোচনার কেন্দ্রে চলে এসেছিলেন। সেই ক্ষতে আপাতত একটু প্রলেপ দেওয়ার সুযোগ মিলল তার।

সঙ্গী বিরাট কোহলি এখনো আছেন। ১৮০ রানে থেকে চতুর্থ ডাবল সেঞ্চুরির স্বপ্ন বুনছেন। আর পুড়ছেন মুফিকরা। ভারতের সংগ্রহটা পৌঁছে গেছে ৪৬৬ রানে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ভারত টেস্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাঁচ বছরেও তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি র‌্যাব

পরবর্তী

ভালোবাসা নিয়ে মুক্তি পেল শুভ-ফারিয়ার ‘প্রেমী ও প্রেমী’

পরবর্তী

ভালোবাসা নিয়ে মুক্তি পেল শুভ-ফারিয়ার ‘প্রেমী ও প্রেমী’

‘বিরাট’ হুমকি নিয়ে লাঞ্চে বাংলাদেশ

সর্বশেষ

‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ১৯, ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT