চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক ক্রিকেটারদের ভাবনায় এশিয়া কাপ ফাইনাল

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী
১০:১২ অপরাহ্ণ ০৫, মার্চ ২০১৬
স্পোর্টস
A A

এশিয়া কাপ ফাইনালের আগে বাংলাদেশের ক্রিকেটকে আমূল বদলে দেওয়া আইসিসি ফাইনালকে স্মরণে আনছেন সাবেক ক্রিকেটাররা। উত্তরসূরীদের কাছে তেমন একটি রঙিন উৎসবের প্রত্যাশারা কথা বললেও চাপমুক্ত থাকার পরামর্শও তাদের।

ফাইনাল মানেই বাড়তি চাপ, বাড়তি সতর্কতা। মাঠের ভেতর বাইরে সবকিছুই যেনো দ্বিগুণ। ফাইনালটা তাই হিসাব নিকাশেরও। কারণ সামান্য ভুলে বড় ক্ষতির আশঙ্কা পুরোটা সময়।

কিন্তু ফাইনালে উঠে কেউই তো হারতে চায় না। ২০১২ সালের এশিয়াকাপে স্বপ্নভঙ্গ হয়েছিলো এই মিরপুরে, কিন্তু ৯৭ সালে মালয়েশিয়ার কুয়াললালামপুরে বাংলাদেশই তো বানিয়েছিলো ইতিহাস। সেই কথাটাই মনে করিয়ে দিয়েছেন আইসিসি ট্রফি জয়ী স্কোয়াডের দুই তারকা।

Banglabid

সাবেক স্পিন অলরাউন্ডার মোহাম্মদ রফিক বলেন, আমাদের হারানোর তেমন কিছু নেই। কিন্তু ওদের(ভারতের)হারানোর অনেক কিছু রয়েছে। তবে আমরা যদি ট্রফিটা একবার জিতে যাই, তাহলে অলিগলিতে যারা ক্রিকেট খেলে এটা তাদের আরো উৎসাহ দেবে। আর আমাদের ক্রিকেটটা আরো উন্নতি করবে।

সাবেক পেসার হাসিবুল হাসান শান্ত বলেন, সেই ফাইনাল আর এটা একরকম নয়। এটা জিতলে বলা হবে আমরা এশিয়া কাপ চ্যাম্পিয়ন। কিন্তু হারলেও তেমন কোনো ক্ষতি নেই। তবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালটা কিন্তু দেশের ক্রিকেটের দৃশ্যপট পাল্টে দেওয়ার একটা ঘটনা ছিল।

স্বাগতিক হওয়ায় পুরো হোম অব ক্রিকেটই থাকবে লাল-সবুজের পক্ষে। আর তাদের জন্য কিছু করতে হলে করতে হবে মাঠের ১১ টাইগারকেই। ভারতকে পেছনে ফেলতে হবে সব ডিপার্টমেন্টে।

Reneta

মোহাম্মদ রফিক বলেন, টিমের কোনো একটা ডিপার্টমেন্টকে যদি হালকাভাবে নেন, তাহলে পারবেন না। সব ডিপার্টমেন্টেই ভালো করতে হবে। পরিকল্পনা করতে হবে পুরো টিম নিয়েই।

শান্ত বলেন, প্রথমসারির ব্যাটসম্যানদের ভালো রান করতে হবে। সেই সাথে ফিল্ডিংটাও ভালো করতে হবে। ব্যাটসম্যানরা যদি রান করতে পারে, তাহলে এখন আমাদের যে বোলিং আক্রমণ তাতে জেতা সম্ভব। কারণ আমাদের বোলিং আক্রমণ শুধু এশিয়া না পুরো বিশ্বের মধ্যেই সেরা।

ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ একতরফা হলেও ফাইনালটা এমন হবে না বলেই মনে করছেন টিম ইন্ডিয়াকে অনুসরণ করা ভারতীয় গণমাধ্যম।

আজকের গ্র্যান্ড ফাইনালে যারাই জয়ী হউক, চূড়ান্ত জয়টা হোক ক্রিকেটের, এমন চাওয়া সাবেক ক্রিকেটারদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপবাংলাদেশ-ভারত ক্রিকেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাবেক ক্রিকেটারদের ভাবনায় এশিয়া কাপ ফাইনাল

পরবর্তী

সাবেক ক্রিকেটারদের ভাবনায় এশিয়া কাপ ফাইনাল

পরবর্তী

ঈগলের চোখ নিয়ে হাসপাতালে জয়া

ঈগলের চোখ নিয়ে হাসপাতালে জয়া

সর্বশেষ

‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ১৯, ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT