চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভেরিফায়েড’ ফেসবুক ব্যবহার করে দারুণ খুশি এমপি তুহিন

ইব্রাহীম মল্লিক সুজন ইব্রাহীম মল্লিক সুজন
১১:০৩ অপরাহ্ণ ২১, জুলাই ২০১৭
রাজনীতি
A A
ভেরিফায়েড ফেসবুক ব্যবহার করে দারুণ খুশি সাবিনা আক্তার তুহিন এমপি

ফেসবুক একাউন্ট ভেরিফায়েড হচ্ছিল না বলে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের এক পোস্টের নিচে মন্তব্য করে ‘অ্যাকাউন্ট ভেরিফিকেশনে’র প্রার্থনা জানিয়ে আলোচনা-সমালোচনার পাত্র হয়েছিলেন সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিন। তবে তাকে বেশিদিন অপেক্ষা করতে হয়নি, এখন তিনি ‘নীল সাদা টিক চিহ্ন’ যুক্ত ফেসবুক একাউন্ট ব্যবহার করছেন।

গত মাসের ২২ তারিখে তার একাউন্টটি ভেরিফায়েড করে ফেসবুক কর্তৃপক্ষ। ভেরিফায়েড হবার পরে নতুন কোনো সুবিধাযুক্ত না হলেও এমপি তুহিন বিষয়টিতে নিশ্চিন্তবোধ করছেন বলে চ্যানেল আই অনলাইনকে জানান।  এ নিয়ে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এবং ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমকে ধন্যবাদ জানিয়ে স্ট্যাটাসও দিয়েছিলেন তিনি।

এমপি তুহিন চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘যখন অ্যাকাউন্ট ভেরিফায়েড ছিল না, তখন মানুষের অত্যাচারে জীবন অতিষ্ঠ হবার উপক্রম হয়েছিল। আমার ছবি ও তথ্য ব্যবহার করে অসংখ্য অ্যাকাউন্ট খোলা হয়েছিল। আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষিরা আমার মূল অ্যাকাউন্টটি সহজে খুঁজে পেতেন না। কিন্তু এখন নামের পাশে নীল সাদা টিক চিহ্ন থাকায় সবাই খুব সহজেই বুঝতে পারেন যে এটা আমারই অ্যাকাউন্ট।’

Banglabid

 

সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিনের ফেরিফায়েড ফেসবুক একাউন্ট

ভেরিফায়েড প্রক্রিয়াটি অনেক কঠিন ছিল উল্লেখ করে তিনি আরও বলেন, ‘প্রথম দিকে অনেক কাঠখর পোড়াতে হয়েছে। অনেক জায়গায় চেষ্টা করেছি। পরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের একান্ত প্রচেষ্টায় সফল হয়েছি।’  এ জন্য আবেদন পত্র লিখতে হয়েছে বলেও জানান তিনি।

ফেসবুককে রাজনৈতিক কাজ ও প্রচারণার উদ্দেশ্যে ব্যবহার করছেন উল্লেখ করে এই নারী সাংসদ বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সরকারের বিভিন্ন ধরনের তথ্য, আদর্শ ও উন্নয়ন কাজের প্রচার করা এই মাধ্যমে অনেক সহজ। আমার ভক্ত ও বন্ধুদের মাঝে নির্বাচনী প্রচারণার বিষয়েও নিয়মিত রয়েছি। এখন ফেসবুককে ইতিবাচক কাজে ব্যবহার করতে পারছি বলে আনন্দিত।’

ফেসবুক প্রতিষ্ঠাতার ডক্টরেট ডিগ্রী অর্জন বিষয়ক এক পোস্টের নিচে কমেন্ট করে ‘অ্যাকাউন্ট ভেরিফিকেশনে’র প্রার্থনা জানিয়েছিলেন এই সাংসদ
Reneta

এর আগে হাসপাতালে রোগী দেখতে গিয়ে সেলফি তুলেও আলোচনায় এসেছিলেন সংরক্ষিত নারী আসনের এই সাংসদ।

গত ৩০ মার্চ সিঙ্গাপুরে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষ করে দেশে ফিরে ১১ এপ্রিল ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম ঘোষণা দেন যে, দেশের সব সংসদ সদস্যের (এমপি) ফেসবুক আইডি ও পেজ ভেরিফাই করে দিতে সম্মতি জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ফলে সংসদ সদস্যদের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে সাধারণ মানুষকে বিভ্রান্তি করা, ভুল তথ্য দেয়ার মতো বিষয়গুলো বন্ধ হবে বলে জানিয়েছিলেন তিনি।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমপিজাতীয় সংসদফেসবুকফেসবুক অ্যাকাউন্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রধানমন্ত্রীর নির্দেশে সার্বক্ষণিক কার্যকর হচ্ছে চট্টগ্রাম বন্দর

পরবর্তী

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারির পদত্যাগ

পরবর্তী

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারির পদত্যাগ

সন্ত্রাস দমন আইনে পরিবর্তন আনছে কাতার

সর্বশেষ

‘টক্সিক’-এর প্রচারণা অনুষ্ঠানে যশকে দেখতে গিয়ে আহত ২ ছাত্র

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

স্লিপার বাসের বৈধতার দাবিতে বনানীতে সড়ক অবরোধ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মুখোশধারীদের গুলি-ককটেল হামলা, পথে থাকা স্কুলশিক্ষকসহ আহত ৩

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

লাইসেন্সবিহীন অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত, গাছের গুঁড়ি ফেলে চালকদের অবরোধ

আগস্ট ২৩, ২০২৬

‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT