চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাফটা এখন চলচ্চিত্রে বিষধর ‘সাপ’টা হয়ে উঠেছে: তৌকীর আহমেদ

হাসান আহমেদ হাসান আহমেদ
৯:০৭ পূর্বাহ্ণ ০৯, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A
বাংলাদেশের বিভিন্ন চলচ্চিত্রের দৃশ্য ও অভিনেতাদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম সপ্তাহে আশির ওপরে সিনেমা হল নিয়ে যাত্রা শুরু করেছিল তৌকীর আহমেদ এর চলচ্চিত্র ‘হালদা’। দর্শক আনুকূল্যও মিলছিল। কিন্তু দ্বিতীয় সপ্তাহে সিনেমা হল কমে নেমে এসেছে সাতটিতে। অন্যদিকে ৮ ডিসেম্বর মুক্তি পেয়েছে দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় চলচ্চিত্র ‘চল পালাই’। ৬৫টি সিনেমা হলে।

এদিকে ভারতের পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্র ‘ককপিট’ বাংলাদেশে ৮ ডিসেম্বর মুক্তি পেয়েছে ৮২টি সিনেমা হরে। সাফটা চুক্তির অধীনে বাংলাদেশে আসা চলচ্চিত্রের বিপরীতে ভারতে গেছে বাংলাদেশের চলচ্চিত্র ‘ধ্যাততেরিকি’।

‘হালদা’ চলচ্চিত্রের পরিচালক তৌকীর আহমেদ ক্ষোভ সহকারে বলেন, ‘সাফটা’ কি আদৌ কোন কাজের? তার বিপরীতে বাংলাদেশের চলচ্চিত্র কি গিয়েছে? কয়টি হলে চলছে যেখানে গেছে সেখানে। বিনিময় করার জন্য চলচ্চিত্র দরকার। সেই চলচ্চিত্র কি আছে বাংলাদেশে? আগে বাংলাদেশের চলচ্চিত্র দাঁড়াক। সিনেমা হল তৈরি হোক নতুন। যা আছে তার পরিবেশ, প্রজেকশন ভালো হোক। সরকার নিশ্চয় বিষয়টি ভালো বুঝবে। তারা নিশ্চয় বুঝতে পারছেন সাফটা এখন চলচ্চিত্রের বিষধর সাপ’টা হয়ে উঠেছে।’

Banglabid

‘চল পালাই’ চলচ্চিত্রের পরিচালক দেবাশীষ বিশ্বাস চ্যানেল আই অনলাইনকে বলেন, আমার ১১৫ টি হল নিশ্চিত ছিল। সাফটার অভিশাপে ৫০টি হল ছেড়ে দিতে হয়েছে।এটাতো অসম বিনিময় পদ্ধতি। আমাদের কোন চলচ্চিত্র গেল? পাশের দেশের বাংলাভাষী রাজ্যে কয়টি সিনেমা হল পেল? দেশীয় চলচ্চিত্রের আবারো দিন ফিরে পাওয়ার যখন আওয়াজ শোনা যাচ্ছে তখন আগে পরে বা মাঝখানে উদ্দেশ্য প্রণোদিত ভাবে অন্য কিছু ঢুকে পড়ছে। এর যৌক্তিক অবসান হওয়া উচিত।’

২০০৪ সালে সার্কভুক্ত দেশগুলো তাদের ব্যবসায়িক স্বার্থে একটি চুক্তি করে। যা বিস্তারিত সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া সংক্ষেপে ‘সাফটা’ চুক্তি নামে পরিচিত। ২০০৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হয় সে চুক্তি। এ চুক্তির মাধ্যমে চলচ্চিত্র বিনিময় শুরু করে বাংলাদেশ ও ভারত। চুক্তি অনুযায়ী বাংলাদেশে একটি ভারতীয় ছবি আমদানির বিপরীতে একটি বাংলাদেশি ছবি ভারতে রফতানি করতে হবে। বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের ১৫ ফেব্রুয়ারি ২০১৬ সালের গেজেটে ষষ্ঠ অধ্যায়ের ২৬ অনুচ্ছেদের ৪৯ (গ)-তে বলা আছে, বাংলাদেশে নির্মিত চলচ্চিত্র রফতানির বিপরীতে সাফটাভুক্ত দেশগুলো থেকে সমান সংখ্যক চলচ্চিত্র তথ্য মন্ত্রণালয়ের অনাপত্তি সাপেক্ষে আমদানি করা যাবে। উভয় পক্ষের ব্যবসায়িক লাভের কথা থাকলেও ভারতের পশ্চিমবঙ্গের ছবির বিপরীতে বাংলাদেশের যে চলচ্চিত্র যাচ্ছে সে দেশে তার মান নিয়ে প্রশ্ন থাকছে। এ বিষয়ে শুক্রবার রাতে তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমেদ চ্যানেল আই অনলাইনকে অফিস সময়ে অফিসে এসে কথা বলার পরামর্শ দেন।

কিছুদিন আগে দক্ষিণ এশিয়া আঞ্চলিক মুক্তবাণিজ্য চুক্তি (সাফটা)র কড়া সমালোচনা করে চিত্রনায়ক ওমর সানি প্রধানমন্ত্রীর কাছে এ চুক্তি বাতিলের অনুরোধ জানান। সাফটা চুক্তিতে চলচ্চিত্র বিনিময়ে ভারসাম্য থাকছে না বলে অভিযোগ করেছেন চিত্রনায়ক ওমর সানি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিডাব নির্বাচনে আবার বিজয়ী ফারুক-মনির

পরবর্তী

শান্তি প্রক্রিয়া বিনষ্ট করার দায় জাতিসংঘের: যুক্তরাষ্ট্র

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

শান্তি প্রক্রিয়া বিনষ্ট করার দায় জাতিসংঘের: যুক্তরাষ্ট্র

৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে ৩ নম্বর সতর্ক সংকেত

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT