চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাধুর ‘লজ্জা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩০ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০১৭
বিনোদন
A A
হুমায়ূন সাধু

হুমায়ূন সাধু

মিডিয়ায় তার পথচলা শুরু প্রখ্যাত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর হাত ধরে। ফারুকীর পরিচালনায় ‘মেড ইন বাংলাদেশ’ এ অভিনয়ের মাধ্যমেই প্রথম পা রাখেন মিডিয়ার দুনিয়ায়। চট্টগ্রাম থেকে নিজ তাগিদে বাড়ি ছেড়ে ঢাকায় চলে আসা হুমায়ূন সাধু কাজ শুরু করেন ফারুকীর সাথে, সহকারী পরিচালক হিসেবে। সেই তখন থেকেই চলচ্চিত্রের যে কোন কাজে তার প্রবল আগ্রহ।

এবার নতুন খবর পাওয়া গেল হুমায়ূন সাধুর কাছে। চ্যানেল আই অনলাইনকে দেয়া এক সাক্ষাৎকারে জানালেন, চলচ্চিত্র নির্মাণের পূর্ণ প্রস্তুতি নিচ্ছেন তিনি। নির্মিতব্য এই চলচ্চিত্রের সম্ভাব্য নাম হতে যাচ্ছে ‘লজ্জা’। ছবির চিত্রনাট্যের কাজ তিনি শুরু করেছেন আরও দুই তিন বছর আগেই। কলাকুশলী চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে এখন। তবে, চলচ্চিত্র মুক্তির পর যেন প্রযোজককে হতাশ হতে না হয় সে জন্য পূর্ণ প্রস্তুতির আগে কোনভাবেই শুটিং এর কাজ শুরু করতে চাচ্ছেন না হুমায়ূন সাধু। এজন্যই শুটিং শুরু করতে আরও বেশ কিছুটা সময় অপেক্ষা করতে চাইছেন তিনি।

তবে, শুটিং শুরুর আগে গান নিয়ে কাজ শুরু করতে যাচ্ছেন হুমায়ূন সাধু। জানালেন, এমন চলচ্চিত্র নির্মাণ করতে চান যাতে দেশের গণমানুষ সে চলচ্চিত্র দেখে আনন্দিত হন।

Banglabid

‘ঊনমানুষ’ নাটকে অভিনয় দিয়ে দর্শকদের নজর কেড়ে নেয়া সাধু এরই মধ্যে পরিচালনাও করেছেন সাতটি নাটক। গত রোজার ঈদে তার পরিচালিত ছবিয়াল রিইউনিয়নের নাটক ‘চিকন পিনের চার্জার’ ব্যাপকভাবে প্রশংসিত হয়।

‘লজ্জা’ নির্মাণের পরিকল্পনার সাথে সাথে নাটক কিংবা চলচ্চিত্রে অভিনয়েও তিনি ব্যস্ত আছেন সমান ভাবেই। ‘মেড ইন বাংলাদেশ’ ছাড়াও ২০১২ সালে অভিনয় করেছিলেন রেদওয়ান রনির ‘চোরাবালি’ চলচ্চিত্রে। সামনে মুক্তির অপেক্ষায় আছে মাহমুদ দিদারের পরিচালনায় তার অভিনীত আরেক চলচ্চিত্র ‘বিউটি সার্কাস’।

চলচ্চিত্র নির্মাণের সাথে জড়িত যে কোন কাজে যুক্ত থাকতে চাওয়া হুমায়ূন সাধু অপেক্ষা করছেন তার নতুন সৃষ্টির জন্য। দেখা যাক, শেষ পর্যন্ত ভক্তদের কী উপহার দেয় সাধুর ‘লজ্জা’!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লজ্জাহুমায়ূন সাধু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্যাসেটে বউয়ের সঙ্গে প্রাইভেট কথা বলতে চাইলেই বাঁধে গন্ডগোল

পরবর্তী

একাত্তরে ১৩ বছর না হলে মুক্তিযোদ্ধা নয়: গেজেট প্রশ্নে রুল

পরবর্তী

একাত্তরে ১৩ বছর না হলে মুক্তিযোদ্ধা নয়: গেজেট প্রশ্নে রুল

শাকিব খান ও শ্রাবন্তী

শাকিব-শ্রাবন্তী কনফার্ম, ছবির নাম 'বয়ফ্রেন্ড'

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT