চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের হাতে টেস্ট ক্যাপ নিতে চান সাইফউদ্দিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৬ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি, ওয়ানডের পথ পেরিয়ে টেস্ট নিয়ে ভাবতে শুরু করেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। শ্রীলঙ্কা সফরে প্রাথমিক দলে জায়গা হওয়ায় সাদা পোশাকে দেশকে প্রতিনিধিত্ব করার আশাও বেড়েছে। যদি আসে টেস্ট অভিষেকের মাহেন্দ্রক্ষণ, তরুণ পেস অলরাউন্ডার ক্যাপটা মাথায় তুলতে চান দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের হাত থেকে।

সাকিবের নিষেধাজ্ঞার শেষ দিন চলছে বুধবার। বৃহস্পতিবার থেকে মুক্ত হবেন। সতীর্থরা তাকে কতটা মিস করেছেন গত একবছরে, তা টের পাওয়া যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেশের তারকা ক্রিকেটাররা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাকিবকে স্বাগতম জানাচ্ছেন তার আসল ঠিকানায়।

সাইফউদ্দিন ভিন্ন ধরনের একটি পোস্ট করেছেন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে। তরুণ অলরাউন্ডার প্রকাশ করেছেন একটি ইচ্ছার কথা। সাকিবের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন সেটি।

Banglabid

‘এটা আমার প্রথম ওডিআই সিরিজের তোলা ছবি, আফ্রিকা সফরে। ছোটবেলা থেকেই ওনাদের খেলা দেখেই বড় হয়েছি এবং একপ্রকার আর পাঁচটা দর্শকের মতো আমিও উনার বিশাল ফ্যান। ইনশাআল্লাহ যদি কখনো টেস্ট অভিষেক হওয়ার সুযোগ হয়, আমার ইচ্ছা আছে উনার কাছ থেকেই টেস্ট ক্যাপটা নেওয়ার। সুস্থভাবে নিরাপদে দেশে ফিরে আসেন ভাই। আবার মাঠের মানুষকে মাঠে দেখার অপেক্ষায় রইলাম।’

কোনো ক্রিকেটারের অভিষেক হলে দলের সিনিয়র সদস্যরা মাথায় ক্যাপ পরিয়ে দেন, সেটাই চল। সাইফউদ্দিন যেভাবে নিজেকে মেলে ধরছেন তাতে তার টেস্ট খেলার ইচ্ছাপূরণ খুবই সম্ভব।

বৃহস্পতিবার থেকে সাকিব খেলতে পারবেন সবধরনের ক্রিকেট। এখনই অবশ্য আন্তর্জাতিক ম্যাচে নামার সুযোগ নেই। বাংলাদেশের সিরিজ নেই এবছরে। আসছে জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ সাকিবের প্রত্যাবর্তনের উপলক্ষ হবে।

Reneta

তার আগে নভেম্বরের মাঝামাঝি টাইগার অলরাউন্ডার খেলবেন পাঁচ দলের আসর বঙ্গবন্ধু টি-২০ কাপ। যেটি আয়োজন করছে বিসিবি। ঘরোয়া ক্রিকেট খেলে নিজেকে প্রস্তুত করার জন্য ভালো সময়ই পাচ্ছেন সাকিব। টি-টুয়েন্টি টুর্নামেন্ট শুরুর সপ্তাহখানেক আগে যুক্তরাষ্ট্র থেকে তিনি দেশে ফিরবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিটাইগার ক্রিকেটনিষেধাজ্ঞাবাংলাদেশ ক্রিকেটলিড স্পোর্টসসাইফউদ্দিনসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চ্যাম্পিয়ন্স লিগের জনপ্রিয়তায় টান দেবে ‘ইউরোপিয়ান সুপার লিগ’

পরবর্তী

সাকিবের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় মাগুরায় আনন্দ মিছিল

পরবর্তী

সাকিবের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় মাগুরায় আনন্দ মিছিল

প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রংপুরে গণধর্ষণ: পুলিশের এএসআই’কে গ্রেপ্তার দেখিয়েছে পিবিআই

সর্বশেষ

দুপুর জমাতে চ্যানেল আইয়ে আসছে ‘দারুণ দুপুর’

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর ৩৮ লাখ টাকা ডাকাতি

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে মৃত্যু ৪

আগস্ট ৩১, ২০২৬

নবম পে-স্কেল অনুমোদন: বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাণিজ্যভিত্তিক মানিলন্ডারিং ঠেকাতে সরকারি-বেসরকারি অংশীদারত্বে কমিটি গঠন

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT