চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের রেকর্ড টপকানো মাশরাফিকে ছুঁয়েছেন তামিমও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১০ পূর্বাহ্ণ ২৬, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

স্বাধীনতা দিবসের উৎসব একটু আগেভাগেই শুরু করে দেওয়ার উপলক্ষ আনা ৯০ রানের জয়ের রাতে দলীয় ও ব্যক্তিগত নানা অর্জন দেখেছে বাংলাদেশ ক্রিকেট। ডাম্বুলায় শেষ পর্যন্ত দাপুটে ক্রিকেটেই মাঠ ছেড়েছেন টাইগাররা। যে জয়টি অধিনায়ক মাশরাফিকে বসিয়ে দিয়েছে বাংলাদেশের সফলতম ওয়ানডে দলপতির আরো নিকটে। সাকিবের রেকর্ড টপকানো মাশরাফিকে আবার অন্য একটি জায়গায় ছুঁয়েছেন তামিম। ওয়ানডেতে ম্যাচ সেরায় দেশিয় রেকর্ডে এখন তামিম-মাশরাফি পাশাপাশি।

রণগিরি স্টেডিয়ামে মাশরাফির নেতৃত্বে ২৪তম ওয়ানডে জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। যেটি ম্যাশকে সাকিবের ওপর বসিয়ে দিয়েছে। অধিনায়ক হিসেবে সাকিবের জয়ে মাঠ ছাড়ার স্মৃতি ২৩টি ম্যাচে। সেজন্য অবশ্য ৪৯টি ম্যাচে নেতৃত্ব দিতে হয়েছিল সাকিবকে। মাশরাফির লাগল মাত্র ৩৮ ম্যাচ!

অধিনায়ক হিসেবে বাংলাদেশের সর্বোচ্চ জয়ের রেকর্ডটিও খুব বেশি দূরে নয় মাশরাফির। ৬৯ ওয়ানডেতে অধিনায়কত্ব করে ২৯ জয় তুলে নেওয়া হাবিবুল বাশারকে নিকট অতীতেই টপকে যাওয়ার সুযোগ পাচ্ছেন তিনি। অধিনায়ক হিসেবে মাশরাফির সাফল্যের হার ৬৩.১৫ বাংলাদেশের সর্বোচ্চ, সেটি আশার পালে হাওয়াই দেয়।

মাশরাফির দুইয়ে বসার দিনে তার একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন তামিমও। অসাধারণ এক সেঞ্চুরি করে ডাম্বুলায় ম্যাচ সেরা হয়েছেন তামিম। এটি বাঁহাতি ওপেনারের ১১তম ম্যাচ সেরা হওয়ার কীর্তি। ওয়ানডেতে তার সমপরিমাণ ম্যাচ হয়েছেন মাশরাফিও।

তবে তামিম-মাশরাফি এখনও শীর্ষস্থান থেকে দূরে। তারা দুজনে দুইয়ে। লাল-সবুজদের হয়ে সর্বোচ্চ ম্যাচ সেরা হওয়ার গৌরবটি অলরাউন্ডার সাকিব আল হাসানের। ১৫ বার সেরা হয়েছেন টাইগারদের বিশ্বসেরা এই তারকা।

ট্যাগ: বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বীর সন্তানদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

পরবর্তী

কঙ্গোতে ৪০ পুলিশের শিরশ্ছেদ

পরবর্তী

কঙ্গোতে ৪০ পুলিশের শিরশ্ছেদ

অপারেশন টোয়াইলাইট চলছে, পরিস্থিতি থমথমে

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT