চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের ঢাকার শক্তির দেখাও মিলল

মুহাম্মদ মেহেদী হাসান মুহাম্মদ মেহেদী হাসান
৯:১১ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলোয়াড়রা প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

আগের রাতে বড় সংগ্রহ গড়তে না পারার মাশুল গুনতে হয়েছে। পরের রাতেই সেটা পুষিয়ে দিয়ে ঢাকা ডায়নামাইটস দেখাল তারা কেবল কাগজে-কলমেই শক্তিশালী দল গড়েনি, মাঠেও দেখা মিলবে শক্তির! রোববার খুলনা টাইটান্সকে ২০৩ রানের লক্ষ্য দিয়েছে সাকিবের ঢাকা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে এভিন লুইস ও ক্যামেরন ডেলপোর্টের ঝড়ো ফিফটিতে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ২০২ রান তুলেছে ঢাকা ডায়নামাইটস। জবাবে মাহমুদউল্লাহ, রিলি রুশো, কার্লোস ব্র্যাথওয়েটের খুলনাকে তাই বড় পরীক্ষাই দিতে হচ্ছে।

কুমার সাঙ্গাকারাকে (২০, ২চার ও এক ছয়) নিয়ে ৪ ওভারেই ৩৬ রানের উদ্বোধনী শুরু এনেছিলেন লুইস। ডেলপোর্টকে সঙ্গী করে পরের জুটিটা ১১৬ রানে টেনে নিয়েছেন এই ক্যারিবীয়ান। ১৩তম ওভারের শেষ বলে ফেরার সময় তার নামের পাশে ৬৬ রানের ইনিংস। ৭ চার ও ৩ ছয়ে ৪০ বলে সাজানো।

ডেলপোর্ট পরে বেশিক্ষণ টেকেননি। তবে কাজের কাজটা করে দিয়ে গেছেন। ৪ চার ও ৫ ছয়ে ৩১ বলে ৬৪ রানের ঝড় তুলে।

শেষদিকে কাইরন পোলার্ড ৫, সাকিব আল হাসান ১ ঝড় তুলতে ব্যর্থ হলেও সুনিল নারিনের ১১ বলে ১৬, মোসাদ্দেক হোসেনের অপরাজিত ১০ রানে দুইশ পেরিয়ে যায় ঢাকা।

এটি অবশ্য বিপিএলের ইতিহাসের সর্বোচ্চ ইনিংস সংগ্রহ নয়। দুইশর ওপর আরও সাতটি সংগ্রহ দেখেছে বিপিএল। যার সর্বোচ্চটি ঢাকারই, ২১৭/৪; রংপুর রাইডার্সের বিপক্ষে ২০১৩ সালে। তখন অবশ্য দলটির নাম ছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স। সেই দলটির আরও তিনটি সংগ্রহ আছে দুইশর ওপর। তবে ঢাকা ডায়নামাইটস নাম নেয়ার পর এটাই প্রথম দুইশ পেরোনো স্কোর।

ট্যাগ: বিপিএল-২০১৭সাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাংবাদিক উৎপলের ‘সন্ধানের’ সত্যতা মেলেনি

পরবর্তী

ট্রাম্প কন্যা ইভানকা সম্পর্কে যা ভাবেন জাপানি নারীরা

পরবর্তী
ইভাঙ্কা ট্রাম্প জোরালো ভাষণে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্প কন্যা ইভানকা সম্পর্কে যা ভাবেন জাপানি নারীরা

জনপ্রিয় যুবকদের দীর্ঘ লাইনে দাঁড়ানো ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শনিবারের টিকিট রোববার বিক্রি, গ্রেপ্তার দুই

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT