চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সাকিবের টুর্নামেন্ট সেরা হওয়া উচিত’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৪ অপরাহ্ণ ০৭, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপে এবার বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান দারুণ খেলছেন। দুটি ম্যাচ খেলেছেন। দুটি ম্যাচেই নিজেকে উজাড় করে দিয়েছেন। ব্যাট-বল দুই বিভাগেই অসাধারণ খেলছেন। ব্যাট হাতে দুই ম্যাচেই হাফসেঞ্চুরি, বল হাতে পেয়েছেন উইকেট।

সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে ৭৫ রানের ইনিংস খেলেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে করেছেন ৬৪ রান। বল হাতে প্রোটিয়াদের বিপক্ষে ১ উইকেট নিয়েছেন। ম্যাচসেরা হয়েছেন। কিউইদের বিপক্ষেও নিয়েছেন ২ উইকেট।

প্রথম দুই ম্যাচ শেষে অলরাউন্ডারদের পারফরম্যান্সের তালিকায় সবার উপরে আছেন সাকিব। যেভাবে খেলছেন তাতে এই বিশ্বকাপে তার টুর্নামেন্ট সেরা হওয়া উচিত বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান।

বাংলাদেশের প্রথম দুটি ম্যাচ মাঠে থেকে দেখার পর শুক্রবার দেশে ফিরেছেন নাজমুল হাসান। ফিরেই গুলশানে নিজ বাসভবনে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। সেখানেই সাকিবের টুর্নামেন্ট সেরা হওয়ার প্রত্যাশার কথা জানান তিনি।

সাকিবকে নিয়ে প্রশ্ন করতেই নাজমুল হাসান বলেন, ‘অবশ্যই। আমার সাথে ওর কথা হয়েছে। সাউথ আফ্রিকার বিপক্ষে খেলার পরপরই আমি ওদের সাথে ডিনারে যাই। সেদিন আমি বিশেষভাবে সাকিবকে বলেছি, ওর যে ফর্ম এবং যে খেলা আমি দেখছি, যে মানসিক শক্তি দেখেছি, তাতে এই টুর্নামেন্টে ওর শ্রেষ্ঠ খেলোয়াড় হওয়া উচিত। সুযোগটা আছে, সেটা যেন কাজে লাগাতে মনোনিবেশ করে।’

সাকিবও এ ব্যাপারে সিরিয়াস উল্লেখ করে বোর্ড সভাপতি বলেন, ‘ও আমাকে কথা দিয়েছে যে, সে খুব সিরিয়াস। আমার ধারণা, সাকিব ভালোই করবে। তবে ওর চেয়ে ভালো কেউ করতেই পারে। যে ফর্মে আছে, তবে তাতে সাকিব অন্যতম প্রতিদ্বন্দ্বী থাকবে।’

নাজমুল হাসান কথা বলেছেন মাশরাফী বিন মোর্ত্তজার ফর্ম ও মুশফিকুর রহিমের উইকেটকিপিং নিয়েও। তাদের নিয়ে মৃদু সমালোচনা হলেও সেটি নিয়ে বোর্ডের কোনো মাথাব্যথা নেই বলেও জানান সভাপতি।

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে শনিবার স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

ট্যাগ: নাজমুল হাসানবিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফেদেরারকে উড়িয়ে ফাইনালে নাদাল

পরবর্তী

আমাদের সেরাটা দিতেই মাঠে নামব

পরবর্তী

আমাদের সেরাটা দিতেই মাঠে নামব

বসে বসে সমালোচনা করা খুব সহজ: মাশরাফী

সর্বশেষ

রাজধানীর প্রধান সড়কে বন্ধ হচ্ছে অটোরিকশা, আসছে নতুন শর্ত

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমারে যেভাবে আবারও ঘুরে দাঁড়াচ্ছে জান্তা

আগস্ট ৩০, ২০২৬

যমুনা নদী, কৃষি-শিল্পে সিরাজগঞ্জের সম্ভাবনা নিয়ে উদ্যোক্তা মিলনমেলা

আগস্ট ৩০, ২০২৬

নজরুলের স্মৃতির প্রতি শ্রদ্ধায় প্রিয়াংকা গোপ ও বর্ণালীর বিশেষ গান

আগস্ট ৩০, ২০২৬

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT