চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ কোরিয়া ও নর্থ কোরিয়ার হটলাইন যোগাযোগ আবারও বিচ্ছিন্ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৫ অপরাহ্ণ ১১, আগস্ট ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ব্যক্তি টেলিফোনে কথা বলছেন, অফিসে কাজের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই কোরিয়ার মধ্যকার আলোচনা শুরুর কয়েক সপ্তাহের মাথায় আবারও হটলাইন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলো।

বিবিসি বলছে, সাউথ কোরিয়ার ফোনকলের উত্তর দিতে ব্যর্থ হয়েছে নর্থ কোরিয়া। যোগাযোগ পুন:স্থাপনের কয়েক সপ্তাহের মাথায় দুই দেশের মধ্যকার যোগাযোগ আবার বিচ্ছিন্ন হয়ে গেলো।

যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার পর নর্থ কোরিয়ার লিডার কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক মহড়ায় অংশ নেওয়ার জন্য সাউথ কোরিয়াকে মূল্য দিতে হবে।

তিনি বলেন, নর্থ কোরিয়াও সম্ভাব্য সকল হামলা মোকাবেলায় সার্বিক প্রস্তুতি গ্রহণ করবে।

১৯৫৩ সালে দুই দেশের মধ্যকার শান্তিচুক্তি হলেও মূলত কোরিয়া উপদ্বীপে উত্তেজনা হ্রাস পায়নি। বহুবার দুই দেশের মধ্যে শান্তি স্থাপনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ।

সর্বশেষ, ২০১৮ সালে সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইনের সঙ্গে নর্থ কোরিয়ার নেতা কিম জং-উনের তিনবার বৈঠকের পর দু’দেশের মধ্যে সম্পর্ক কিছুটা উন্নত হয়। পরে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কিম জং-উনের দ্বিতীয় একটি বৈঠক ভেস্তে যাওয়ায় সাউথ কোরিয়ার সঙ্গে নর্থ কোরিয়ার সম্পর্ক ভেঙে পড়ে। অবশ্য, সর্বশেষ কিছুটা সম্পর্কের উন্নতি হয়। হটলাইন যোগাযোগও স্থাপিত হয়। দুই দেশের মধ্যে ফোন যোগাযোগ হয়। চিঠি চালাচালি হয়।

কিন্তু ২০২০ সালের জুনে দুই দেশের মধ্যকার একটি সম্মেলন ব্যর্থ হওয়ার পর সাউথ কোরিয়ার সঙ্গে হটলাইন সংযোগ বিচ্ছিন্ন করেছিল নর্থ কোরিয়া।

এতে দু’দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যায় এবং আন্তঃকোরীয় সীমান্তে একটি লিয়াজোঁ অফিসও উড়িয়ে দেয় পিয়ংইয়ং।

পরে এসে আবারও দুই কোরিয়ার নেতা সম্পর্কোন্নয়নে একমত হওয়ায় ফের হটলাইন চালুর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছিলো। ২৭ জুলাই থেকে লিয়াজোঁ ফের চালুর সিদ্ধান্ত হয় বলে জানা যায়। কিন্তু ফোনালাপ শুরুর আগেই নর্থ কোরিয়া আবারও সম্পর্ক অস্বীকার করলো।

 

ট্যাগ: কোরিয়াহটলাইন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এক ছবিতে তিন নায়িকা, পেছনের গল্প জানালেন প্রিয়াঙ্কা

পরবর্তী

করোনাকালে প্রধানমন্ত্রীর অনলাইন কর্মকাণ্ড বেড়েছে প্রায় তিনগুণ

পরবর্তী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইন কার্যক্রমের ছবি, বাংলাদেশের সংবাদপ্রতিষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাকালে প্রধানমন্ত্রীর অনলাইন কর্মকাণ্ড বেড়েছে প্রায় তিনগুণ

নদীবন্দরসমূহে সতর্ক সংকেতের জন্য লাল পতাকা উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নদীবন্দর সমূহে এক নম্বর সতর্ক সংকেত

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT