চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ আফ্রিকায় মেয়েদের আরেকটি বড় হার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৭ অপরাহ্ণ ০৬, মে ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রস্তুতি ম্যাচের ছবির সঙ্গে মূলমঞ্চের ছবিটা মোটেও মিলছে না বাংলাদেশ নারী ক্রিকেট দলের। সাউথ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও বড় ব্যবধানে হেরেছে মেয়েরা। প্রথম ম্যাচে ১০৬ রানে হারের পর রোববার রুমানা-ফারজানাদের হার ৯ উইকেটে। ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-০তে পিছিয়ে পড়ল সফরকারীরা।

পচেফস্ট্রুমে প্রথম ম্যাচে বাংলাদেশ অলআউট হয়েছিল ১৬৪ রানে। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে তিন অঙ্কও ছুঁতে পারল না তারা। গুটিয়ে যায় মাত্র ৮৯ রানে।

দলীয় ৫ রানের মাথায় জোড়া আঘাত। এরপর ১০ রানের মধ্যেই আরো এক উইকেটের পতন। স্কোর বোর্ড ৫০’র ঘর ছোঁয়ার আগে সাজঘরে ফেরেন বাংলাদেশের ৮ জন ব্যাটসম্যান। দলের মাত্র তিনজন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌছাতে পেরেছেন।

Banglabid

দলীয় সর্বোচ্চ দুই স্কোরারের দুজনই বোলার। আটনম্বর ব্যাটসম্যান পান্না ঘোষ ২০ ও নয়নম্বরের জাহানারা আলম ১৮ রান করেন। এছাড়া দুই অঙ্কের ঘরের অন্য সদস্য নিগার সুলতানা ১৭।

প্রোটিয়াদের হয়ে আয়বঙ্গা খাকা ১৩ রানে ৩ এবং রাসিবে নুজাখে ১৬ রানে ৩ উইকেট নেন।

বাংলাদেশ ইনিংসের জবাব দিতে নেমে অনেকটা ঝোড়ো শুরুই করেন সাউথ আফ্রিকার দুই ওপেনার। ১১.৪ ওভারে ৬৫ রান তুলে বিচ্ছিন্ন হন তারা। ৩২ রান করে আউট হন লিজেল লি। লুরা উলভার্ট ৩৭ ও তিশা চেটি ১৩ রানে অপরাজিত থাকেন।

Reneta

বাংলাদেশের হয়ে একমাত্র উইকেট শিকারি সালমা খাতুন। সিরিজের তৃতীয় ম্যাচ হবে ৯ মে, কিম্বার্লিতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অন্যরকম সেই ম্যাট্রিকই এখন এসএসসি

পরবর্তী

বক্স অফিসে বুড়ো অমিতাভ-ঋষির দাপট

পরবর্তী

বক্স অফিসে বুড়ো অমিতাভ-ঋষির দাপট

স্কিল হান্টের সঙ্গে চ্যানেল আই অনলাইন

সর্বশেষ

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা

আগস্ট ২২, ২০২৬

‘আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন খালেদা জিয়া’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ২২, ২০২৬

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার স্মৃতিসৌধে মির্জা ফখরুল, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াতে চান ছয় উইকেট নেয়া শরিফুল

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT