চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাইফ-সৈকতের ফিফটিতে বিফলে অমিতের সেঞ্চুরি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৬ অপরাহ্ণ ১৬, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
অমিতের ব্যাট হাতে ক্রিকেট খেলছেন, মাঠে ফিল্ডিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অমিত হাসানের সেঞ্চুরির পরও বড় সংগ্রহ গড়তে পারেনি খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। ২২২ রানের সহজ লক্ষ্য সৈকত আলি ও সাইফ হাসানের ফিফটিতে সহজে টপকে গেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বিকেএসপিতে ৬ উইকেটের জয় দিয়ে লিগ শুরু করল তারা।

সৈকত-সাইফ ওপেনিং জুটিতে তোলেন ১১১ রান। সৈকত ৫৮ বলে করেন ৬৩ রান। সাইফ ৬২ রান করেন ৯২ বলে। জহুরুল ইসলামের ব্যাট থেকে আসে ৪৭ রান।

নুরুল হাসান সোহান ২৫ ও পারভেজ রসূল ৩ রানে অপরাজিত থেকে ১৪ বল আগেই খেলা শেষ করেন। ইমরুল কায়েসের ব্যাট থেকে আসে ১৬ রান।

Banglabid

হোসেন আলি নেন দুটি উইকেট। একটি করে উইকেট নেন অশোক মানেরিয়া ও নাদিফ চৌধুরী।

প্রথম শ্রেণির ক্রিকেটে দারুণ ছন্দে থাকা অমিত হাসান এদিন পান প্রথম লিস্ট ‘এ’ সেঞ্চুরি। ১০৭ রানের অপরাজিত ইনিংস খেলেন ২০ বছর বয়সী তরুণ।

তার সেঞ্চুরিতে ভর করে শেখ জামালের বিপক্ষে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২১ রান তোলে খেলাঘর। ১৩২ বলে ১২ চারে ইনিংসটি সাজান অমিত।

Reneta

ঘরোয়া ফার্স্ট ক্লাস ক্রিকেটে অমিতের সেঞ্চুরি পাঁচটি। লিস্ট ‘এ’ ক্রিকেটে আগের সর্বোচ্চ সংগ্রহ ছিল ৪৩। নবম ম্যাচে পেয়ে গেলেন সেঞ্চুরির দেখা।

খেলাঘরের ভারতীয় রিক্রুট অশোক মানেরিয়া ৩২, মাসুম খান ৩০ ও প্রিতম কুমার করেন ২৬ রান। বাকি কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক।

সাইফ হাসান ১০ ওভারে মাত্র ৩০ রান খরচায় তুলে নেন ৩টি উইকেট। বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী নেন ২টি উইকেট। ৬ ওভারে দেন ৩৭ রান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিত হাসানডিপিএল-২০২২লিড স্পোর্টসশেখ জামাল ধানমন্ডিসাইফ হাসানসৈকত আলি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ছয়মাস বাড়িয়েছে সরকার

পরবর্তী

টুরিস্টদের জন্য উম্মুক্ত হচ্ছে নিউজিল্যান্ড

পরবর্তী
পর্যটক সৈকতে হাঁটছেন, উম্মুক্ত নিউজিল্যান্ডের সুন্দর সমুদ্র সৈকত. Channel i News - চ্যানেল আই নিউজ

টুরিস্টদের জন্য উম্মুক্ত হচ্ছে নিউজিল্যান্ড

বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলোয়াড় ও আম্পায়ার উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শাইনপুকুরে ডুবল মোহামেডান

সর্বশেষ

তেজগাঁও থানায় স্বরাষ্ট্রমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, কয়েক ঘন্টা পর ওসি প্রত্যাহার

আগস্ট ২৩, ২০২৬

দেড় দশকে আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থায় ধুঁকছে বাংলাদেশ

আগস্ট ২৩, ২০২৬

রংপুরে ডাকাতির পর একই পরিবারের ৪ জনকে হ/ত্যা, এলাকাজুড়ে আ/তঙ্ক

আগস্ট ২৩, ২০২৬
Indian Foreign Minister

বাংলাদেশ–ভারত সম্পর্কের বিষয়ে যা জানাল ভারত

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফুরকে ট্রাইব্যুনালে হাজির

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT