চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিকদের উপর হামলায় সম্পাদক পরিষদের নিন্দা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৭ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০১৮
বাংলাদেশ
A A
সম্পাদক পরিষদ

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের খবর সংগ্রহের সময়ে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় গভীর নিন্দা প্রকাশ করেছে সম্পাদক পরিষদ।

গণমাধ্যমে পাঠানো এক লিখিত বিবৃতিতে তারা লিখেছেন, আন্দোলনের সময়ে এপির একজন সাংবাদিক ও ফ্রিল্যান্সার সাংবাদিকসহ টিভি ও পত্রিকার আরো অন্তত ২৪ জন ফটোসাংবাদিক ও রিপোর্টার শারীরিকভাবে হামলার শিকার হয়েছে। এসময় পুলিশ উপস্থিত থাকলেও তারা পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের রক্ষায় কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।

‘নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনের এসব সহিংস বিরোধীরা ক্যামেরা ভেঙে দেয় এবং বেশ কিছু সাংবাদিকের মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়।’

সাংবাদিকদের উপর এই হামলার সময় নীরব ভূমিকা পালন করে হামলা চালানোর সুযোগ দেয়ায় পুলিশের প্রতিও গভীর নিন্দা জানায় সম্পাদক পরিষদ।

বাংলাদেশের সংবিধানে থাকা মত প্রকাশের স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যমের কথার পুনরাবৃত্তি করে বিবৃতিতে তারা বলেন, তা না হলে ৭১ এর মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত গণতন্ত্র ধূলিস্যাৎ হয়ে যাবে।

ট্যাগ: সম্পাদক পরিষদসাংবাদিকদের উপর হামলাসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

 সাংবাদিকদের উপর হামলায় ডিআরইউ’র উদ্বেগ, নিন্দা

পরবর্তী

‘রিয়াল নয়, বার্সার প্রতিপক্ষরাই আমার প্রতিপক্ষ’

পরবর্তী

‘রিয়াল নয়, বার্সার প্রতিপক্ষরাই আমার প্রতিপক্ষ’

মেধাবী শিক্ষার্থী পূজাকে বাঁচাতে এগিয়ে অাসুন

সর্বশেষ

ছবি সংগৃহীত

ওআইসির নতুন মহাসচিব হলেন মৌরিতানিয়ার ইসমাইল উলদ শেখ আহমেদ

আগস্ট ২৯, ২০২৬

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT