চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহসা চালু হচ্ছে না ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট

চকোর মালিথা চকোর মালিথা
৬:২২ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০১৬
অর্থনীতি
A A

২০১৮-১৯ সালের আগে চালু হচ্ছে না বিমানের ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট। বিমানের ব্যবস্থাপনা পরিচালক এ এম মোসাদ্দিক আহমেদ বলেছেন, নতুন এয়ারক্রাফট না আসা পর্যন্ত আর কোনো নতুন রুট চালু করা সম্ভব নয়। তবে এর মধ্যেই যাত্রী সেবার মান বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

জুনে দায়িত্ব নেয়ার পর এই প্রথম সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক মতবিনিময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা এ. এম. মোসাদ্দিক আহমেদ। চলমান হজ ফ্লাইট, নতুন এয়ারক্রাফট, ডোমেস্টিক রুট, যাত্রী সেবা নানা ইস্যুতে কথা বলেন তিনি।

জানান, এখন পর্যন্ত আমরা প্রায় ৩৫ হাজারের বেশি হজযাত্রী নিয়ে এসেছি। বোয়িংয়ের কাছ থেকে সরাসরি কেনার মধ্যে দিয়ে আমাদের কাছে চারটি ৭৭৭৩০০ইআর এবং দুটি ৭৩৭৮০০ এয়ারক্রাফট আছে। কলম্বিয়া আর বালিতে যাওয়ার কথা আর চায়নায় দুটো পয়েন্টে যাওয়ার কথা আমাদের।

নিজে থেকেই বিমানের এমডি কথা তোলেন ২০০৬ সালের ৫ আগস্ট বন্ধ হওয়া বিমানের ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালু করা নিয়ে। পরে সাংবাদিকরা জানতে চান প্রধানমন্ত্রী বারবার ঘোষণা দেওয়ার পরও কেন চালু হচ্ছে না যুক্তরাষ্ট্র প্রবাসীদের দীর্ঘ দিনের দাবির এই রুট।

জবাবে তিনি বলেন, আমরা এখনও ক্যাটেগরি ২ এর বাংলাদেশ। ক্যাটেগরি ১ এ আসার আগে নিউইয়র্কে যাওয়ার সম্ভাবনা নেই। ৭৮৭ গুলো আসার যে শিডিউল টাইম আছে ২০১৮-১৯ তার আগে মনে হয় নিউইয়র্কে আর যাওয়া হবে না আমাদের।

বিমানের এমডি আশ্বস্ত করে বলেছেন, এয়ারপোর্টে বিভিন্ন এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডলিং এর মান বাড়াতে সব রকম ব্যবস্থা নেয়া হচ্ছে।

ট্যাগ: বিমান ফ্লাইট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দশ টাকা কেজি চাল বিতরণে আরও স্বচ্ছতা চাই

পরবর্তী

তিন মোড়ল তোষণের পুরনো অবস্থানেই আইসিসি

পরবর্তী

তিন মোড়ল তোষণের পুরনো অবস্থানেই আইসিসি

আন্তর্জাতিক আদালতে সিরিয়ায় যুদ্ধাপরাধের তদন্ত চায় ফ্রান্স

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৬৭৩ হীরার ঐতিহাসিক নেকলেস ভিয়েনার জাদুঘর থেকে যেভাবে চুরি

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৯/১১-কে সন্ত্রাসী হামলা বলা উচিত নয়, সাংবাদিকদের নির্দেশ সিবিসির

আগস্ট ২৯, ২০২৬

নেপালে উজানের আরও দুই হ্রদে বাড়ছে পানি, নতুন বিপদের শঙ্কা

আগস্ট ২৯, ২০২৬

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদানের বিষয়ে নিয়ে যা বলল ভারত

আগস্ট ২৯, ২০২৬

১১ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT