চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারকে দলের সঙ্গে গুলিয়ে ফেললে হবে না: কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৮ পূর্বাহ্ণ ২১, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

সরকারের সঙ্গে দলকে গুলিয়ে ফেললে হবে না, দল শক্তিশালী হলে সরকার শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে কাউন্সিল পর্বে সাধারণ সম্পাদকের রিপোর্ট উপস্থাপন অংশে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন: দল থেকে আজকে দূষিত রক্ত বের করে দিতে হবে, বিশুদ্ধ রক্তের সঞ্চালন করতে হবে। যে শুদ্ধি অভিযান শুরু হয়েছে তা থেমে যায়নি। সকলের রিপোর্ট আমাদের কাছে রয়েছে, ব্যবস্থা নেওয়া হবে।

Banglabid

তিনি আরও বলেন: বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। আওয়ামীকে বাঁচাতে হলে কর্মীদের বাঁচাতে হবে। বাংলাদেশকে বাঁচাতে আওয়ামী লীগ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কোনো বিকল্প নেই।

আওয়ামী লীগে শেখ হাসিনার বিকল্প নেই বলে মন্তব্য করে তিনি বলেন: আওয়ামী লীগে আমরা কেউ অপরিহার্য নই, অপরিহার্য একমাত্র শেখ হাসিনা।

আওয়ামী লীগ ষড়যন্ত্রের শিকার হয়েছে, কখনো ষড়যন্ত্র করেনি বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন: আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকে বারবার ষড়যন্ত্রের শিকার হয়েছে। কিন্তু কখনো ষড়যন্ত্র করেনি। দলে অপ্রয়োজনীয় কারও দরকার নেই। কোনো কোন্দল থাকলে তা দূর করতে হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগআওয়ামী লীগ-ওবায়দুল কাদেরআওয়ামী লীগের ২১তম সম্মেলনওবায়দুল কাদের
শেয়ারTweetPin

সর্বশেষ

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬

শাপলা চত্বরের গণহত্যার স্মৃতি সংরক্ষণে ভাস্কর্যের মুখাবয়ব বাদ দেওয়ার আহ্বান মামুনুল হকের

আগস্ট ৯, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডন গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT