চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ হলো ‘সম্প্রীতি-বাতিঘর নাট্য উৎসব’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৭ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয়ের আয়োজনে তিনদিন ব্যাপী ‘সম্প্রীতি-বাতিঘর নাট্য উৎসব ২০১৮’ রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত হয়েছে। সবার জন্য উন্মুক্ত এই নাট্য উৎসব ২৭ অক্টোবর শেষ হয়েছে।

বৃহস্পতিবার উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত নাট্য শিক্ষক ড. বিপ্লব বালা, বাংলা একাডেমির উপপরিচালক ড.তপন বাগচী এবং সম্প্রীতি প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার শাহরিয়ার মান্নান। স্বাগত বক্তব্য রাখেন বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয়ের অধ্যক্ষ মেহেদী হাসান শোয়েব।

বাতিঘর

Banglabid

উৎসবের উদ্বোধনী দিনে পরিবেশিত হয় বায়তুল মোশাররফ সিনিয়র মাদ্রাসার নাটক -‘কোরআন সূত্রের জিহাদিগণ’, ড্যাফোডিল অলস্টারস এর নাটক ‘গাহি সাম্যের গান’, বঙ্গরঙ্গ নাট্যদল-এর নাটক ‘সৎপথ’ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ‘ওয়ার্ড নং ৬’।

দ্বিতীয় দিনে শুক্রবারে মঞ্চায়িত হয়েছে বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয়ের বনশ্রী শাখার নাটক ‘সুন্দরমন’, ওয়ারী শাখার নাটক ‘জুতা আবিষ্কার, লালমাটিয়া শাখার নাটক ‘তাশের দেশ’ এবং ড্যাফোডিল রোটার‌্যাক্ট ক্লাবের নাটক ‘খুকির জীবন কাহিনী’। এদিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান নাট্যকার ও নির্দেশক অলক বসু।

Reneta

উৎসবের শেষ দিনে তিনটি নাটক পরিবেশিত হয়। বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয়ে রমিরপুর শাখা মঞ্চায়ন করে ‘মানুষ’ এবং উত্তরা শাখা মঞ্চায়ন করে বাল্মীকি প্রতিভা। সবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দল পরিবেশন করে ‘গ্রন্থিকগণ কহে’।

‘বিভাজন নয় সম্প্রীতি, সহিংসতা নয় ভালোবাসা’ এই থিম নিয়ে অনুষ্ঠিত নাট্য উৎসবের শেষ অংশে নাটকগুলোর মূল্যায়ন করে বক্তব্য রাখেন ড.বিপ্লব বালা। সমাপনী বক্তব্য দেন সম্প্রীতির ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার শাহাজাদি বেগম।

মানুষের জন্য ফাউন্ডেশন এর ‘সম্প্রীতি’ প্রকল্পের আওতায় বাতিঘর-এর ‘বাতায়ন’ (বাতিঘর’স অ্যারেঞ্জমেন্ট ফর ইওথ এনগেজমেন্ট টু নন-র‍্যাডিকেলাইজেশন) প্রকল্পের প্রথম আয়োজন ছিল ‘সম্প্রীতি-বাতিঘর নাট্য উৎসব ২০১৮’। এই প্রকল্পের অধীনে এরপরে নারায়ণগঞ্জ ও গাজীপুরে নাট্য উৎসবসহ বৃহত্তর ঢাকার অন্যান্য জেলাগুলোতেও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুক্তিযুদ্ধ জাদুঘরলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সৌম্য রাজশাহীতে, রুবেল ঢাকায়, তাসকিন সিলেটে

পরবর্তী

মুশফিক চিটাগংয়ে, অন্য আইকনরা কে কোথায়

পরবর্তী

মুশফিক চিটাগংয়ে, অন্য আইকনরা কে কোথায়

খালেদা জিয়া

খালেদার অনুপস্থিতিতে বিচার: আপিল বিভাগের সিদ্ধান্ত সোমবার

সর্বশেষ

‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ১৯, ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT