চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমালোচনার মুখে হোয়াইট হাউজে পতাকা অর্ধনমিত করলেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৪ পূর্বাহ্ণ ২৮, আগস্ট ২০১৮
আন্তর্জাতিক
A A
জন ম্যাককেইন-ডোনাল্ড ট্রাম্প-হোয়াইট হাউজ-জাতীয় পতাকা

তীব্র সমালোচনার মুখে সদ্যপ্রয়াত মার্কিন সিনেটর জন ম্যাককেইনের সম্মানে আবারও হোয়াইট হাউজের জাতীয় পতাকা অর্ধনমিত করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের জাতীয় বীরদের একজন আরিজোনার এই সিনেটরের মৃত্যুতে ২৫ আগস্ট থেকে রাষ্ট্রীয় ভবন ও কার্যালয়গুলোতে শোক প্রকাশ করে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হলেও সোমবার হোয়াইট হাউজসহ বেশ কয়েকটি সরকারি ভবনে আবারও পুরোপুরি উত্তোলিত অবস্থায় দেখা যায়।

এ ধরনের পরিস্থিতিতে সাধারণত আরও বেশ কয়েকদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নিয়ম রয়েছে যুক্তরাষ্ট্রে, এবং তা পালনও করা হয়। কিন্তু ম্যাককেইনের মৃত্যুর পর অপ্রত্যাশিতভাবে এত দ্রুত পতাকা স্বাভাবিক অবস্থায় ফিরে আসায় দেশ জুড়ে সমালোচনার ঝড় ওঠে।

অনেকেই বলছেন, এর মধ্য দিয়ে ট্রাম্প জন ম্যাককেইনের প্রতি তার নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন। কারণ ম্যাককেইনের মৃত্যুর পর ট্রাম্প তার পরিবারের প্রতি টুইট করে সমবেদনা জানালেও ভিয়েতনাম যুদ্ধের এই আলোচিত যোদ্ধার জীবনকালের প্রতি আলাদা করে কোনো সম্মাননা জানাননি।

ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন সিদ্ধান্তে ওপর প্রকাশ্যেই নিজের বিরোধিতার কথা জানিয়ে আসছিলেন ম্যাককেইন।

সোমবার পতাকা পূর্ণ উচ্চতায় উত্তোলনের পর থেকেই গণমাধ্যমের পক্ষ থেকে ট্রাম্পকে বারবার এ ব্যাপারে প্রশ্ন করা হয়েছে। কিন্তু প্রতিবারই তিনি এসব প্রশ্ন এড়িয়ে গেছেন।

জন ম্যাককেইন-ডোনাল্ড ট্রাম্প-হোয়াইট হাউজ-জাতীয় পতাকা
সোমবার বিভিন্ন রাষ্ট্রীয় ভবনে জাতীয় পতাকা ছিল পূর্ণ উচ্চতায় উত্তোলিত

অবশেষে সোমবার দিনশেষে তিনি বিবৃতি প্রকাশ করে জানান পতাকা আবারও অর্ধনমিত করা হবে।

বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘আমাদের নীতি ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে নানা পার্থক্যের পরও আমি আমাদের দেশের প্রতি সিনেটর জন ম্যাককেইনের অবদানের প্রতি শ্রদ্ধা জানাই। তার সম্মানে তার শেষকৃত্য পর্যন্ত আমি জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ঘোষণাপত্রে সই করেছি।’

তবে ম্যাককেইনের শেষকৃত্য অনুষ্ঠানে ট্রাম্প উপস্থিত থাকবেন না বলেও বিবৃতিতে জানিয়েছেন। তার পক্ষ থেকে প্রশাসনের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

ট্যাগ: জন ম্যাককেইনডোনাল্ড ট্রাম্পসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২৬ বছরে সবচেয়ে বাজে শুরু ম্যানইউ’র

পরবর্তী

জেনোয়ায় ৪৩ মিনিটের নীরবতা

পরবর্তী

জেনোয়ায় ৪৩ মিনিটের নীরবতা

চালকবিহীন গাড়ির জন্য টয়োটার উবারে ৫০ কোটি ডলারের বিনিয়োগ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬

‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’, বিস্ফোরক ইমরানের দুই ছেলে, সাক্ষাৎকারে ক্ষিপ্ত পিসিবি

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT