চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সব ব্যাংককে একই প্ল্যাটফর্মে আনার পরামর্শ অর্থমন্ত্রীর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫০ অপরাহ্ণ ২০, আগস্ট ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

ব্যাংকিং কার্যক্রমকে আরো আধুনিকায়ন করতে সরকারি-বেসরকারি ব্যাংকগুলোকে একটি কমন প্ল্যাটফর্মে আনার পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার এক ভার্চুয়াল সভায় অগ্রণী ব্যাংক ও বিকাশের মধ্যে ডিজিটাল লেনদেনের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এমন পরামর্শ দেন।

অর্থমন্ত্রী বলেন, সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোকে একটা কমন প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে। এটা করতে পারলেই আমরা সার্থক হবো। এর ফলে ডিজিটালি লেনদেন, ফিন্যান্সিয়াল ইনক্লুশান সহজ এবং পরিপূর্ণ হবে।

Banglabid

‘‘আজকে অগ্রণী ব্যাংক এবং বিকাশের এই যৌথ উদ্যোগ দেশকে ডিজিটাল বাংলাদেশের পথে আরও এক ধাপ এগিয়ে নিলো। যে কার্যক্রম শুরু হলো আগামীতে এটি যেন হোঁচট না খায় সে বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে সতর্ক থাকতে হবে।’’

অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম বলেন, বিকাশের মাধ্যমে অগ্রণী ব্যাংকের ১ কোটি গ্রাহক ডিজিটাল লেনদেনের সুযোগ পাবে। এটা এক যুগান্তকারী উদ্যোগ। এভাবে ব্যাংকিং কার্যক্রমকে আরও ডিজিটাল করতে হবে।

এ জন্য বাংলাদেশ ব্যাংককে আরও উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন তিনি।

Reneta

ডিজিটাল লেনদেনে সতর্ক থাকার পরামর্শ দিয়ে আসাদুল ইসলাম বলেন, ডিজিটাল লেনদেনে নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে। যেন কোনোভাবেই গ্রাহক আস্থা না হারায় সে বিষয়ে কঠোর নজরদারি করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল বলেন, ‘ব্যাংকিং খাতের ডিজিটালাইজেশন খুবই গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে নিরাপত্তা বিধান করাও জরুরি। এক্ষেত্রে ব্যাংকিং খাতে আরও দক্ষ ও কারিগরি দক্ষতাসম্পন্ন জনবল দরকার।’

অনুষ্ঠানে জানানো হয়, অগ্রণী ব্যাংকের গ্রহকরা নিজ অ্যাকাউন্ট থেকে বিকাশে কিংবা বিকাশ থেকে নিজের অ্যাকাউন্টে অর্থ লেনদেন করতে পারবেন। এমনকি জরুরি প্রয়োজনে কিংবা ব্যাংক বন্ধ থাকাকালীন সময়েও বিকাশের মাধ্যমে দ্রুত অর্থ লেনদেনও করা যাবে। ফলে গ্রাহকের সময় এবং অর্থ বাঁচবে।

গ্রাহককে কষ্ট করে শাখায় যেতে হবে না। অ্যাকাউন্ট থেকে বিকাশে নিয়ে নিকটবর্তী বিকাশ এজেন্ট থেকে সহজেই অর্থ উত্তোলন করা যাবে। এছাড়া মাসিক সঞ্চয়ের টাকাও বিকাশ থেকে অ্যাকাউন্টে জমা দেয়া যাবে।

বিকাশের কমিউনিকেশন বিভাগের প্রধান শামসুদ্দিন হায়দার ডালিমের সঞ্চালনায় অনলাইন অনুষ্ঠানে আরও সংযুক্ত ছিলেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ শামস-উল ইসলাম, বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির, চিফ কমার্সিয়াল অফিসার মিজানুর রশীদ প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অগ্রণী ব্যাকবিকাশব্যাংকলেনদেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপির রাজনীতিতে পারস্পরিক অবিশ্বাস আর হতাশার দুর্যোগ চলছে: কাদের

পরবর্তী

বিদেশি বিনিয়োগ বাড়াতে বড় উদ্যোগ

পরবর্তী

বিদেশি বিনিয়োগ বাড়াতে বড় উদ্যোগ

ফাইল ফটো

পরিবেশ অনুকূল হলে ১৫ দিনের মধ্যে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT